সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছিলেন মহিলা৷ একটিকেও বাঁচানো গেল না৷ একঘণ্টার মধ্যেই পাঁচ সদ্যোজাত শিশুর মৃত্যু হল গুজরাতের সংখেদা হাসপাতালে৷
২৮ সপ্তাহের গর্ভবতী সবিতাবেন বানজারাকে প্রথমে রাজ্যের সায়াজি রাও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ সেখানে প্রথমে তাঁর দুই সন্তানের জন্ম হয়৷ ভূমিষ্ঠ হওয়ার পর দেখা যায় দুই সদ্যোজাতই মৃত৷ পরিস্থিতি জটিল হয়ে উঠলে সবিতাবেনকে সংখেদা হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানে একইসঙ্গে ৩ সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি৷
কিন্তু তিন সদ্যোজাতরই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিউতে রাখা হয়৷ তবে শেষ রক্ষা করা যায়নি৷ আইসিউতেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তিন শিশু৷ পাঁচ সন্তানের মধ্যে চার জনই কন্যা সন্তান ছিল৷
ঘটনার পর আর সবিতাবেনকে হাসপাতালে রাখতে চাননি শোকস্তব্ধ আত্মীরা৷ বন্ড সই করে সন্তানহারা মাকে ছাড়িয়ে নিয়ে গিয়েছেন তাঁরা৷ জানিয়েছেন সংখেদা হাসপাতালের সুপারিটেনডেন্ট রাজীব পান্ডে৷
সর্বশেষ খবর
-
ফিফার আধিকারিকদের কোটি কোটি টাকা ঘুষ! বিশ্বকাপের পর বিস্ফোরক স্বীকারোক্তি দুই আর্জেন্টাইনের
-
প্রিয়রঞ্জনের নামে ইলেক্ট্রিক বিলই ১৪ বছর পর খুলল কংগ্রেস কার্যালয়ের দরজা! রাখিতেই উদ্বোধন
-
দুধ গরম বিতর্ক অতীত! ফুটপাথবাসীর হাতে রাখি বাঁধলেন অগ্নিমিত্রা, খুদেদের লাড্ডু-চকোলেট উপহার
-
আরএসএসের কর্মসূচিতে যোগ দেওয়া ‘অপরাধ’, দুই শিক্ষককে সাসপেন্ড করল কর্নাটকের কংগ্রেস সরকার
-
দুর্গাপুর-কলকাতা ‘ডেলি প্যাসেঞ্জার’ থেকে জাতীয় দলে, স্বপ্নপূরণ বঙ্গতনয় অভিপ্রায়ের