সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিবেশীর ফসল খেয়ে নিয়েছিল গরু৷ এর জেরে মহিলার আঙুল কেটে নেওয়ার অভিযোগ উঠল মালদহের বৈষ্ণবনগর এলাকায়৷ অভিযোগ উঠেছে বিবস্ত্র করে মারধর করারও৷ শনিবার রাতের এই ঘটনায় গুরুতর জখম মহিলাকে ভর্তি করা হয় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ জানা গিয়েছে, মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন মহিলার ছেলেও৷
স্থানীয়দের কথা অনুযায়ী, শনিবার দুপুরে মুন্নাটোলা গ্রামের বাসিন্দা সায়েফা বিবি তাঁর প্রতিবেশী হারুণ শেখের জমির পাশে গরু বেঁধেছিলেন৷ গরুটি দড়ি ছিঁড়ে হারুণের জমিতে ঢুকে ফসল খেতে শুরু করে৷ হারুণ গরুটিকে ধরে নিজের বাড়িতে নিয়ে আসে৷ পরে সায়েফা খবর পেয়ে গরু ফিরিয়ে আনতে গেলে, হারুণ ফসলের ক্ষতিপূরণ দাবি করে৷ এই নিয়ে দুই পক্ষের বচসা বাধলে গ্রামবাসীরা তখনকার মতো তা মিটিয়ে দেন৷ গরু নিয়ে বাড়ি ফিরে যান সায়েফা৷
অভিযোগ, এর পরেই শনিবার রাতে কয়েক জনকে নিয়ে সায়েফার বাড়িতে চড়াও হয় হারুণ ও তার দলবল৷ সায়েফাকে মারধর করা হয় ও বাঁ হাতের দুটো আঙুলও কেটে নেওয়া হয়৷ মাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হয় সায়েফার ছেলে ইকবালও৷ গ্রামবাসীদের আসতে দেখে পালিয়ে যায় হারুণ ও তার দলবল৷ আহতদের প্রথমে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখান থেকে মেডিক্যাল কলেজে পাঠিয়ে দেওয়া হয়৷
হারুণ সহ সাত জনের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ সায়েফাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ উঠেছে৷ যদিও এই অভিযোগের কোনও উল্লেখ এফআইআর-এ নেই৷ সায়েফার তরফেও কিছু জানানো হয়নি৷ মূল অভিযুক্ত হারুন শেখকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিদেরও খোঁজ চলছে৷
সর্বশেষ খবর
-
সোমালিয়া উপকূলে তুরস্কের অস্ত্র বোঝাই জাহাজে জলদস্যুর হামলা, ছয় ভারতীয় নাবিক-সহ অপহৃত ১০
-
‘প্রতিভা থাকলে মুম্বইয়ে কাজ পাওয়া যায়’, ‘ক্লিন আপ কোম্পানি’ নিয়ে অকপট তুহিনা
-
বিপজ্জনক গতিতে ছুটে এসে পিষে দিল সাংসদপুত্রের বিলাসবহুল গাড়ি, তরুণীর মৃত্যু
-
ব্যাঙ্কের বাইরে এবার নিয়মিত টহল দেবে পুলিশ! নয়া নির্দেশিকা জারি লালবাজারের
-
যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!