বঙ্গে পালাবদল
Bengal Election Result 2026

পরিবর্তনের ট্রেন্ডে এগোচ্ছেন রূপা-রুদ্রনীলরা, কোথায় দাঁড়িয়ে সোহম-রাজ-সহ তারকা প্রার্থীরা?

কয়েক দফা গণনাশেষে ব্যালট মার্কশিটে তৃণমূল ও বিজেপির তারকাপ্রার্থীরা কে, কোথায় দাঁড়িয়ে? দেখে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০২৬, ১৪:১৯

options
link
পরিবর্তনের ট্রেন্ডে এগোচ্ছেন রূপা-রুদ্রনীলরা, কোথায় দাঁড়িয়ে সোহম-রাজ-সহ তারকা প্রার্থীরা?
ব্যালট মার্কশিটে তৃণমূল ও বিজেপির তারকাপ্রার্থীরা কে, কোথায় দাঁড়িয়ে?

ছাব্বিশে ‘বাংলার মসনদে’ কে? রবিবার রাত থেকেই রেজাল্টের (Bengal Election Result 2026) জন্য প্রহর গুনছে সারা বাংলা তথা গোটা দেশ। প্রাথমিক ট্রেন্ডে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই জারি। বেলা বারোটার মধ্যেই ম্যাজিক ফিগারের গণ্ডি ছুঁয়ে তরতর করে এগোচ্ছে গেরুয়া শিবির। খবর, বাংলার ২৯৪টির মধ্যে ১৭১টি আসনে এগিয়ে বিজেপি। একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় পদ্ম ফোটাতে ব্যর্থ হলেও ছাব্বিশের ভোটে যে পরিবর্তনের পালে হাওয়া লেগেছে, সেটা ভোটগণনার প্রাথমিক পর্যালোচনাই বলে দেয়। দেখে নেওয়া যাক, কয়েক দফা গণনাশেষে ব্যালট মার্কশিটে জোড়াফুল শিবির ও পদ্মের তারকাপ্রার্থীরা কে, কোথায় দাঁড়িয়ে?

Advertisement

ট্রেন্ড বলছে, ছাব্বিশের ভোটের ময়দানে শূন্যের গেরো কাটিয়ে অবশেষে খাতা খুলতে চলেছেন বামশিবির থেকে ভায়া তৃণমূল হয়ে পদ্মশিবিরে নাম লেখানো তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ!

সোমবার সকাল থেকেই শিবপুরে গেরুয়া ঝড়। প্রাথমিক ট্রেন্ড বলছে, ছাব্বিশের ভোটের ময়দানে শূন্যের গেরো কাটিয়ে অবশেষে খাতা খুলতে চলেছেন বামশিবির থেকে ভায়া তৃণমূল হয়ে পদ্মশিবিরে নাম লেখানো তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষ। গতবার ভবানীপুরে লড়ে জয় ছিনিয়ে নিতে পারেননি। তবে এবার স্বভূম শিবপুর থেকে টিকিট পেতেই নির্বাচনী মাঠ আঁকড়ে পড়েছিলেন। খবর, ৪ রাউন্ড গণনাশেষে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের থেকে প্রায় কয়েক হাজার ভোটে এগিয়ে প্রথমস্থানে রয়েছেন রুদ্রনীল ঘোষ। এখন পর্যন্ত তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা ২২২৯৮। শিবপুরের আসনে ‘ঘরের ছেলে’ই বসছেন কিনা নজর থাকবে সেদিকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 ছাব্বিশের বিধানসভায় পিচ বদল হলেও প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। খবর, প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে বিজেপির সমরেন্দ্র ঘোষ এবং বামপ্রার্থী প্রভাস মজুমদারের থেকে এগিয়ে সিনেপাড়ার ‘হরলিক্স বয়’। 

শ্যামপুর কেন্দ্রে পয়লা রাউন্ড গণনাশেষে পদ্মপ্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ের থেকে ৫৩৬৯ ভোটে এগিয়ে তৃণমূল প্রার্থী নদেবাসী জানা। খড়্গপুর হাতছাড়া হওয়ার পর ‘মামাবাড়ি’র পিচে আদা-জল খেয়ে প্রচার চালিয়েছিলেন হিরণ। বাকি ১৬ রাউন্ড গণনা শেষে দ্বিতীয়বার বিধায়ক পদে বসেন কিনা হিরণ? কৌতূহলী সিনেইন্ডাস্ট্রির অন্দরমহল। অন্যদিকেসায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের থেকে ৩৮৬৮ ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপির সজল ঘোষ। গোড়া থেকেই বরানগর কেন্দ্রে পিছিয়ে সায়ন্তিকা। ২ রাউন্ড গণনার পর তাঁর মোট প্রাপ্ত ভোটের সংখ্যা এখন পর্যন্ত ৮৮৪২। ছাব্বিশের বিধানসভায় পিচ বদল হলেও প্রথম থেকেই আত্মবিশ্বাসী ছিলেন করিমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তী। খবর, প্রায় ১১ হাজার ভোটের ব্যবধানে বিজেপির সমরেন্দ্র ঘোষ এবং বামপ্রার্থী প্রভাস মজুমদারের থেকে এগিয়ে সিনেপাড়ার ‘হরলিক্স বয়’। সোহমের হাত ধরে সংশ্লিষ্ট কেন্দ্রে ঘাসফুল শিবির যে জিতছে, তা একপ্রকার নিশ্চিত।

Advertisement

সিনেদুনিয়ার লাইমলাইট থেকে দীর্ঘদিন দূরে থাকলেও মোদি ম্যাজিকেই যে রাজনৈতিক ময়দানে ভালোভাবে অভিষেক ঘটাতে চলেছেন অভিনেত্রী, তেমনটাই অনুমান ওয়াকিবহালমহলের।

এদিকে দু’ রাউন্ড গণনাশেষে সোনারপুর দক্ষিণে এগিয়ে বিজেপিপ্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়। চলতিবারে সংশ্লিষ্ট কেন্দ্রে লড়াই ছিল তৃণমূল-বিজেপির দুই তারকাপ্রার্থীর মধ্যে। একদিকে লাভলি, আরেকদিকে রূপা। খবর, সকালের দিকে তৃণমূলপ্রার্থী লাভলি মৈত্র এগিয়ে থাকলেও এখন ৪০২৮ ভোটের ব্যবধানে পিছিয়ে তিনি। বাকি ১৯ রাউন্ড গণনা শেষে সোনারপুর দক্ষিণের আসন কার দখলে যাবে? নজর থাকবে সেদিকে। অন্যদিকে যাদবপুর কেন্দ্রে দু’ রাউন্ড গণনাশেষে তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার ও হেভিওয়েট বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের থেকে প্রায় ৪ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে বিজেপি প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়। সিনেদুনিয়ার লাইমলাইট থেকে দীর্ঘদিন দূরে থাকলেও মোদি ম্যাজিকেই যে রাজনৈতিক ময়দানে ভালোভাবে অভিষেক ঘটাতে চলেছেন অভিনেত্রী, তেমনটাই অনুমান ওয়াকিবহালমহলের।

বারাকপুর কেন্দ্রের দিকেও তাকিয়ে গোটা রাজ্য। একুশের বিধানসভা ভোটে জিতে সংশ্লিষ্ট কেন্দ্রের বিধায়ক হন রাজ চক্রবর্তী। এবারের ভোটেও তাঁর কাঁধেই দায়িত্ব সঁপেছে ঘাসফুল শিবির। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যদিও হাইভোল্টেজ কেন্দ্র বারাকপুরের ভোটগণনা নিয়ে এখনও পর্যন্ত কোনওরকম সংখ্যাতত্ত্ব প্রকাশ করা হয়নি, তবে সূত্রের খবর সংশ্লিষ্ট কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই চলছে তৃণমূলের ‘তুরুপের তাস’ রাজ চক্রবর্তী এবং গেরুয়া শিবিরের প্রার্থী কৌস্তভ বাগচীর মধ্যে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.