Mamata

‘বাংলার মনীষীদের নাম বিকৃত হচ্ছে’, সাহিত্য সম্রাটের প্রয়াণ দিবসে ‘বঙ্কিমদা’ বিতর্কে কী লিখলেন মমতা?

বুধবার সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা লেখেন, 'বঙ্কিমচন্দ্রের মতো বাংলার পূজনীয় মনীষীদের নাম নিয়েও বিকৃতি করা হচ্ছে। যারা বাংলার ইতিহাস জানে না, তারাই এমন করার ধৃষ্টতা দেখায়।'

মলয় কুণ্ডু
মলয় কুণ্ডু

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৭:৫৮

options
link
‘বাংলার মনীষীদের নাম বিকৃত হচ্ছে’, সাহিত্য সম্রাটের প্রয়াণ দিবসে ‘বঙ্কিমদা’ বিতর্কে কী লিখলেন মমতা?
সাহিত্যসম্রাটের প্রয়াণ দিবসে 'বঙ্কিমদা' বিতর্ক টেনে টুইট মমতা বন্দ্যোপাধ্যায়ের।

বুধবার সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে পোস্ট করে সেই সঙ্গে বাংলা মণীষীদের নাম বিকৃতি করার অভিযোগ তুলে নাম না করে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। তুলে আনেন ‘বঙ্কিমদা’ বিতর্কও।

Advertisement

বুধবার সমাজ মাধ্যমে পোস্ট করে মমতা লেখেন, “বঙ্কিমচন্দ্রের মতো বাংলার পূজনীয় মনীষীদের নাম নিয়েও বিকৃতি করা হচ্ছে। যারা বাংলার ইতিহাস জানে না, তারাই এমন করার ধৃষ্টতা দেখায়।” প্রসঙ্গত, গত ৮ ডিসেম্বর লোকসভায় ‘বন্দে মাতরম’ প্রসঙ্গে বলতে গিয়ে বঙ্কিমচন্দ্রকে ‘বঙ্কিমদা’ বলে সম্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে বিতর্কের শুরু হয়েছিল। প্রধানমন্ত্রী ও বিজেপির বিরুদ্ধে সুর চড়ায় তৃণমূল। এই বক্তব্যের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীও সরব হয়েছেন।

Advertisement

আজ সাহিত্যসম্রাটের প্রয়াণ দিবসে তিনি আরও একবার সেই প্রসঙ্গ তুললেন। তিনি লেখেন, “দুর্ভাগ্যবশত, আজ একদল মানুষ বাংলার মনীষীদের প্রাপ্য সম্মান না জানিয়ে, সস্তা রাজনীতির তাগিদে, তাঁদের অপব্যবহার করার চেষ্টা চালাচ্ছে।” তাঁর আরও সংযোজন, “বাংলার মনীষীরা আমাদের গর্ব, আমাদের আবেগের জায়গা। তাই যারা বাংলার ঐতিহ্যকে এভাবে অপমান করার চেষ্টা করছে, বাংলার মানুষই তাদের যোগ্য জবাব দেবে।”

 

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.