ফর্ম ৬ নিয়ে একাধিক অভিযোগকে সামনে রেখে তৃণমূল কর্মী সমর্থকদের বিক্ষোভের জেরে বৃহস্পতিবারও সিইও দপ্তরের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গলবার থেকে এই ইস্যুতে সেখানে বিক্ষোভ শুরু হয়। বৃহস্পতিবারও তা নিয়ে অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন:
বিহার, উত্তরপ্রদেশ সহ বিজেপি শাসিত রাজ্যের ভোটারদের নাম পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে বলে অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। গত সোমবার সিইও দপ্তরে গিয়ে এই অভিযোগ তুলেছিলেন তিনি। তৃণমূল নেতার অভিযোগ, ফর্ম ৬ ভর্তি বস্তা নিয়ে কমিশনে ঢুকেছেন বিজেপির নেতারা। এই নিয়ে হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআরও (SIR in West Bengal) দায়ের করা হয়। এরপর এই ঘটনায় সিইও দপ্তরের সামনে দফায় দফায় বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও বিক্ষোভের ঘটনায় কড়া বার্তা দিয়ে কমিশন জানিয়েছে, ‘এই ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না’
সোমবার ঘটনার পর মঙ্গলবার রাতে ফের সিইও দপ্তরের সামনে জমায়েত করেন তৃণমূল কর্মী সমর্থকরা। চলে অবস্থান বিক্ষোভ। উপস্থিত পুলিশ আধিকারিকরা তাঁদের সঙ্গে কথা বলেন। পরে জমায়েতকারীরা কিছুটা দূরে সরে যান। সেদিন রাতের ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে কমিশন লেখে, “এমন অসামাজিক কাজকর্ম বরদাস্ত করা হবে না। অবাধ ও সুষ্ঠু বিধানসভা নির্বাচন নিশ্চিত করতে কমিশন কোনও ত্রুটি রাখবে না।” বুধবার সকালেও দফায় দফায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মঙ্গল ও বুধবারের পর আজও ফর্ম ৬ সম্পর্কিত অভিযোগকে সামনে রেখে উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তরের সামনের এলাকা। এর জেরে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল সংখ্যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই ইস্যুতেই আজ তৃণমূলপন্থী বিএলও সংগঠনের ৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় এফআইআর করে কমিশন। সিইও দপ্তরের সামনে ১৬৩ ধারা জারি হওয়া সত্ত্বেও সেখানে লাগাতার বিক্ষোভ চালানো হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!