সদ্যই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে সিপিএম (CPM) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ দিয়েছেন যুবনেতা প্রতীক উর রহমান। তাঁর পার্টি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তকে সমর্থন করে সিপিএম ছাড়লেন বারাকপুর তালবাগান শাখার সিপিএম সদস্য তথা বারাকপুরের প্রাক্তন সাংসদ তড়িৎ তোপদারের ঘনিষ্ঠ অরূপ ভট্টাচার্য। তিনি একসময় এসএফআইয়ের রাজ্য কমিটির সদস্য ছিলেন।
আরও পড়ুন:
দীর্ঘ প্রায় ৪৩-বছর সিপিএম করার পর মঙ্গলবার সদস্যপদ প্রত্যাহারের জন্য চিঠি বারাকপুর এরিয়া কমিটিতে চিঠি দিয়েছেন তিনি। দলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও তুলেছেন ওই সাংসদ। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অরূপবাবু বলেন, “বর্তমানে পার্টির যা পরিস্থিতি এবং যেভাবে সিপিএম পরিচালনা হচ্ছে, তাতে পার্টিতে থাকার কোনো যৌক্তিকতা নেই। আগে যাও ছিল, কংগ্রেসের সঙ্গে জোট করার পরে সিপিএম আরও শেষ হয়ে গিয়েছে।”
প্রতীক উরের মতো তরুণ মুখ দলত্যাগ করায় হতাশ অরূপবাবু। তিনি বলছেন, “প্রতীক উর চলে গেল, কেন গেল কোনও মূল্যায়ন হল না। তাই, প্রতীক উরের পার্টি ছেড়ে ঠিক করেছে বলেও আমি মনে করি। ওর ইস্যু সঠিক, পার্টিতে গণতন্ত্র নেই। আত্মসমালোচনা করার কোনো জায়গাই নেই। এভাবে পার্টি চললে শূন্য থেকে কোথায় পৌঁছাবে বলা মুশকিল।” তবে, অন্য কোনও দলে যোগ দেবেন কি না, তা নিয়ে এদিন মুখ খোলেননি তিনি।
এনিয়ে সিপিএমের রাজ্য স্তরের নেত্রী গার্গী চট্টোপাধ্যায় জানিয়েছেন, “এভাবে সিপিএম পার্টি থেকে পদত্যাগ করা যায় না। চাইলে আমরা ওনার সঙ্গে কথা বলতে পারি। তবে একদিন আগে উনি সদস্যপদ রিনিউয়াল করে এখন হঠাৎ একথা কেন বলছেন বুঝলাম না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মন্দারমণির উত্তাল সমুদ্রে বড় অঘটন, স্নানে নেমে মৃত ১, খোঁজ নেই আরও এক পর্যটকের
-
বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া স্টেশন, থাকবে আধুনিক সুবিধা! পরিদর্শনে মন্ত্রী
-
আরাবুলের গাড়ি লক্ষ্য করে বোমা! কপাল জোরে প্রাণরক্ষা ভাঙড়ের ‘তাজা’ নেতার
-
ওড়িশা উপকূলে ডুবল পানামার পতাকাধারী জাহাজ! ২৪ নাবিকের খোঁজে তল্লাশি
-
রাজস্থানের ৬১১ সরকারি স্কুলের নিজস্ব ভবনই নেই! ‘আরশোলা’দের কর্মসূচির মাঝেই প্রকাশ্যে রিপোর্ট