প্রথম দফা ভোটের বাকি আর মাত্র তিনদিন। জঙ্গলমহলে শেষবেলার প্রচারে ঝড় তুলছে সব দল। সোমবার পুরুলিয়ার বলরামপুরে দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আর বক্তব্য রাখতে গিয়ে সেখানকার বিজেপি প্রার্থীকে নিয়ে কার্যত বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। অভিষেকের অভিযোগ, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোকে গাড়ি উপহার দিয়ে এখানকার প্রার্থী হয়েছেন জলধর মাহাতো!
আরও পড়ুন:
জনতার উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‘জ্যোতির্ময় সিং মাহাতোকে গাড়ি উপহার দিয়ে এখানে জলধর মাহাতো প্রার্থীপদ নিয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতোর আপ্ত সহায়ক জলধর মাহাতোকে আপনাদের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। শান্তিরাম মাহাতো এখানকার ভূমিপুত্র, যে মানুষের পাশে থাকে। তাই তাঁকে আমরা প্রার্থীপদ দিয়েছি।”
২০২১-এর নির্বাচনে বলরামপুর থেকে খুব কম ভোটের ব্যবধানে পরাজিত হতে হয়েছিল তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে। চারশো ভোটে জিতেছিলেন বিজেপির বাণেশ্বর মাহাতো। কিন্তু ছাব্বিশের নির্বাচনে (West Bengal Assembly Election) সেই ফলাফল উলটে দিতে মরিয়া শাসক শিবির। এবারও এখানে শান্তিরাম মাহাতোর উপর ভরসা রেখেছে দল। সোমবার তাঁর সমর্থনে প্রচার করতে গিয়েই বিজেপি প্রার্থীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শোনা গেল অভিষেকের গলায়। জনতার উদ্দেশে তাঁর বক্তব্য, ‘‘জ্যোতির্ময় সিং মাহাতোকে গাড়ি উপহার দিয়ে এখানে জলধর মাহাতো প্রার্থীপদ নিয়েছে। জ্যোতির্ময় সিং মাহাতোর আপ্ত সহায়ক জলধর মাহাতোকে আপনাদের মাথায় চাপিয়ে দেওয়া হচ্ছে। শান্তিরাম মাহাতো এখানকার ভূমিপুত্র, যে মানুষের পাশে থাকে। তাই তাঁকে আমরা প্রার্থীপদ দিয়েছি।” পাশাপাশি মোদি সরকারকে খোঁচা দিয়ে তাঁর কটাক্ষ, ‘‘মোদির গ্যারান্টি মানে জিরো ওয়ারেন্টি। যে ট্রেন সময়ে ঢোকার নিশ্চিত করতে পারে না, সে আপনাদের জল, লক্ষ্মীর ভাণ্ডার দেবে? কচু দেবে।”
পাশাপাশি তৃণমূল সরকারের উন্নয়নের কাজের খতিয়ান দিয়েছেন অভিষেক (Abhishek Banerjee)। বিজেপির ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘‘এরা ধর্মের ভিত্তিতে ‘জয় শ্রীরাম’ বলে রাজনীতি করে তাঁদের বলব, এখানে শান্তি আছে, রাম আছে, শান্তিরাম মাহাতো আছে। লাইনে দাঁড়িয়ে ভোটটা তাঁকে দিতে হবে। গরমে কষ্ট হলেও ঝড়-জল-বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে এমন ভোট দেবে যেমন জ্যোতির্ময় সিং মাহাতোরা যেন চোখে সর্ষেফুল দেখে। শান্তিরাম মাহাতোকে জেতান, বলরামপুরে যত গরিব মানুষ আছে, সবার মাথার উপর পাকা ছাদ হবে। মহিলারা আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। কেউ আঁচড় কাটতে পারবে না। আগামী ৫ বছরে নলবাহিত জল পৌঁছে দেবে এই সরকার। এবার উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য ক্যাম্প করবে এই সরকার।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আচমকা অসুস্থ বুদ্ধদেবজায়া মীরা ভট্টাচার্য, হাসপাতালে চিকিৎসাধীন
-
বাবাকে ‘টার্গেট’ ভেবে ঘরে ঢুকে ছেলেকে খুন! যাবজ্জীবন কারাদণ্ড দিল হাওড়া আদালত
-
অভয়া মামলা থেকে নিস্তার নেই! তোলাবাজিতে জামিন হলেও জেলেই প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব
-
ঘাস-খড় খাচ্ছেন বৃদ্ধ, নাগপঞ্চমীতে ভর করেছে অসুর! ভাইরাল বুদ্ধিরামের ভিডিও
-
তারকেশ্বরের পর এবার চাকলার লোকনাথধামেও পুষ্পবৃষ্টি! মন্ত্রীর ঘোষণায় আনন্দিত পুণ্যার্থীরা