Abhishek Banerjee

‘অপবিত্র মাটিকে পবিত্র করার লড়াই’, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের

রাজ্যের বিধানসভা নির্বাচনের হটস্পট নন্দীগ্রাম। এবার সেখানে ভূমিপুত্র পবিত্র কর বনাম ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর লড়াই। বুধবার নন্দীগ্রামে পবিত্র করের প্রচারে কর্মিসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
তরুণকান্তি দাস
তরুণকান্তি দাস

শেষ আপডেট: মার্চ ২৫, ২০২৬, ১৮:৫৫

options
link
‘অপবিত্র মাটিকে পবিত্র করার লড়াই’, নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের
নন্দীগ্রামের কর্মিসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছবি: ফেসবুক

রাজ্যের বিধানসভা নির্বাচনের হটস্পট নন্দীগ্রাম। এবার সেখানে ভূমিপুত্র পবিত্র কর বনাম ভূমিপুত্র শুভেন্দু অধিকারীর লড়াই। বুধবার নন্দীগ্রামে পবিত্র করের প্রচারে কর্মিসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একের পর এক ইস্যুতে তোপ দাগলেন তিনি।

Advertisement

একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপরীতে বিজেপির হয়ে লড়েন শুভেন্দু অধিকারী। ফলাফল নিয়ে এখনও আদালতে মামলা চলছে। সেকথা উল্লেখ করে এদিন অভিষেক বলেন, “২০২১ সালের বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে আমরা ভালো ফল করিনি। তবে এখানে আমাদের আরও ভালো কাজ করতে হবে। এবং শক্তি বাড়াতে হবে।” অন্তর্ঘাত ইস্যুতেও মুখ খোলেন অভিষেক। তিনি বলেন, “আমি একটাই কথা বলব, আপনাদের ছেলেমেয়েরা যদি রাজনীতি করেন, ভাবুন কেমন লাগবে, যখন আপনার নাম গদ্দার শব্দের সঙ্গে যুক্ত হবে?”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে অভিষেক আরও বলেন, “এটা নন্দীগ্রাম এর মাটিকে পবিত্র করার লড়াই। পবিত্র করকে জেতান। ভয় পাবেন না। আমি আছি। আমি আবার আসবো, দরকার হলে আরো দু-তিনবার আসবো। যে যে ভাষা বোঝে সেই ভাষায় তাকে জবাব দিতে হবে। এক ইঞ্চি জমি ছাড়া যাবে না। ২৫টা দিন চাইছি। লড়ুন। দায়িত্ব নিন। বাকি পাঁচ বছরের দায়িত্ব আমার।” বলে রাখা ভালো, সকলকে চমক দিয়ে গত ১৭ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের মাত্র কয়েকঘণ্টা আগে তৃণমূলে যোগ দেন পবিত্র কর। একসময় নন্দীগ্রামের বয়াল ১ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও বিজেপি নেতা ছিলেন পবিত্র কর। এবার শুভেন্দুর বিরুদ্ধে তাঁকেই প্রার্থী হিসাবে বেছে নিয়েছে তৃণমূল।

Advertisement

শুভেন্দুকে তোপ দেগে অভিষেক বলেন, “এখানকার বিধায়ককে তো দেখাই যায় না। আমি জানতে চাই, এই এলাকার কতজনের বাড়িতে রিপোর্ট কার্ড নিয়ে গিয়েছেন বিধায়ক? উনি নিজের বিধানসভা এলাকায় কাজের রিপোর্ট কার্ড দিন।” অভিষেকের আশ্বাস, “আমি ডায়মন্ড হারবারের জন্য যেমন করেছি, নন্দীগ্রামের জন্য সেরকমই করব। প্রতি পঞ্চায়েতে সেবাশ্রয় হবে। যতজন বার্ধক্য ভাতার আবেদন করেছেন সবাই পাবেন। সব আবেদনকারী বাড়ি পাবেন। পবিত্র জিতলে ডবল কাজ হবে। তালিকা বানান কোথায় কি লাগবে। মানুষ কি চান। ভূমিপুত্র পবিত্র ভোটে জিতলে সব কাজ করা হবে আমি এখানে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম। কিন্তু নন্দীগ্রামকে পাঁচ কিলোমিটার স্পিডে হাঁটালে চলবে না। ডায়মন্ড হারবারের মতো ১২০ কিলোমিটার স্পিডে ছুটতে হবে। কথা দিয়ে গেলাম যেখানে আমাদের বিভাগ নেই অথবা পঞ্চায়েতে সেখানে যেমন উন্নয়ন হয় তেমন এখানে হারলেও উন্নয়ন হবে তবে আমার বিশ্বাস তৃণমূল জিতবেই। এখানকার ভোটে জিতে, দিল্লি তল্পিবাহক হবে, যা আর হতে দেবেন না।” বলে রাখা ভালো, সম্প্রতি ডায়মন্ড হারবারের মতো নন্দীগ্রামেও ‘সেবাশ্রয়’ ক্যাম্প করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাতে বিপুল সাড়াও পাওয়া গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.