প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের একাধিক প্রশ্নের মুখে পড়ে মেজাজ হারালেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি। তাঁর বিরুদ্ধে আমজনতার উপর চড়াও হয়ে তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার হেমচন্দ্র অঞ্চলের ২৬১ নম্বর রাম সরিষা বুথে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। যদিও বিজেপির অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরা তাদের প্রচারে বাধা দিয়েছে। প্রার্থীকে হেনস্তা করেছে। এর প্রতিবাদে বেলদা থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান ও রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, শুক্রবার সকালে হেমচন্দ্র অঞ্চলে প্রচারে বেরিয়ে সাধারণ মানুষের একাধিক প্রশ্নের মুখে পড়েন রমাপ্রসাদ। এরপর তিনি মেজাজ হারিয়ে পালটা মানুষের উপর চড়াও হন ও হুমকি দিতে থাকেন। যদিও বিজেপি প্রার্থীর অভিযোগ, তাঁর প্রচারে বাধা দিয়ে তাঁকে হেনস্তা করা হয়েছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চরম বচসা ও হাতাহাতি হয়। পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠলে ক্ষোভ প্রকাশ করে মাটিতে বসে পড়েন রমাপ্রসাদ। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। প্রশাসন গোটা ঘটনার উপর নজর রাখছে।
এই ঘটনার প্রতিবাদে বিজেপির কর্মী সমর্থকরা বেলদা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন ও রাস্তা অবরোধ করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, রমাপ্রসাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। প্রচারে বাধা দিয়ে তাঁর গণতান্ত্রিক অধিকার খর্ব করা হয়েছে। যদিও তৃণমূল প্রচারে বাধা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। তাদের দাবি, বিজেপিই পরিকল্পিতভাবে এলাকায় উত্তেজনা তৈরির চেষ্টা করছে।
নারায়ণগড় ব্লক যুব তৃণমূল সভাপতি সুভাষ রায়চৌধুরী বলেন, “প্রচারে গিয়ে সাধারণ মানুষের প্রশ্নের মুখে পড়েন বিজেপি প্রার্থী রমা গিরি। সেই প্রশ্ন শুনে মেজাজ হারান তিনি। তারপর নিজের অনুগামীদের নিয়ে সাধারণ মানুষের উপর চড়াও হন। তারপর নিজেই রাস্তায় বসে নাটক করতে থাকেন। মিডিয়াকে মাইলেজ দেওয়ার চেষ্টা চলছে। এখানে মানুষ বিজেপিকে সম্পূর্ণ প্রত্যাহার করেছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আজ জানে কি জিদ না করো… চোখের জলে মহাকাব্যে ইতি টানলেন মহানায়ক রোনাল্ডো
-
লাস্ট ডান্সেও অধরা মাধুরী, স্পেনের কাছে হেরে শূন্য হাতেই বিশ্বকাপকে চিরবিদায় রোনাল্ডোর
-
কাচ বসানো বালা পরিয়ে বৃদ্ধার ৫০ লক্ষের হিরের গয়না হাতিয়ে পালায় আয়া! কী হল তারপর?
-
চুলের মুঠি ধরে মার! কলেজ প্রজেক্টের ছবি তুলতে গিয়ে হেনস্থার শিকার ৪ ছাত্রী
-
বাবা-ছেলেকে অপহরণ করে ১০ লক্ষ মুক্তিপণ দাবি! ধৃত ৩