West Bengal Assembly Election

ভোটের মুখে দু’টি নতুন রেলপথ পাচ্ছে বাংলা, বাড়বে কর্মসংস্থানের সুযোগ!

এক্স হ্যান্ডেলে প্রকল্পের কথা ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১০, ২০২৬, ২৩:৩৯

options
link
ভোটের মুখে দু’টি নতুন রেলপথ পাচ্ছে বাংলা, বাড়বে কর্মসংস্থানের সুযোগ!
ভোটের মুখে দু’টি নতুন রেলপথ পাচ্ছে বাংলা, ঘোষণা মোদির।

ভোটের আগে বাংলাকে বড় উপহার মোদি সরকারের। পণ্য পরিবহণে গতি আনতে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের মধ্যে দুটি বড় মাল্টি-ট্র্যাকিং প্রকল্পের অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এক্স হ্যান্ডেলে প্রকল্পের কথা ঘোষণা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘পিএম গতি শক্তি’ মাস্টার প্ল্যানের আওতায় হবে কাজ।

Advertisement

জানা গিয়েছে, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি এই গুরুত্বপূর্ণ রেল প্রকল্প দুটিকে অনুমোদন দিয়েছে। এর ফলে পণ্যবাহী ট্রেন চলাচলে সুবিধা হবে, তা বলাই বাহুল্য। আগের তুলনায় আরও অনেকচা কম সময়ে ঝাড়খণ্ড থেকে খনিজ দ্রব্য বা অন্যান্য যাবতীয় পণ্য পৌঁছে যাবে বাংলায়। জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের শিল্পাঞ্চলগুলিকে যুক্ত করতে লাইন ও ডাবলিংয়ের কাজ শুরু হবে শীঘ্রই। সাঁইথিয়া-পাকুর ও সাঁতরাগাছি-খড়গপুর সেকশনে চতুর্থ রেললাইন তৈরি করা হবে। এর ফলে শিল্পক্ষেত্রে গতি আসবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

 

Advertisement

জানা গিয়েছে, বাংলা ও ঝাড়খণ্ডের পাঁচ জেলা এই প্রকল্পের আওতায় আসবে। রেল মানচিত্রে যুক্ত হবে ১৯২ কিলোমিটার পথ। যার জেরে উপকৃত হবেন বহু মানুষ। বাড়বে কর্মসংস্থান।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.