ফের বাংলায় নামবিভ্রাট! কেন্দ্রীয় মন্ত্রীর ভুল উচ্চারণের শিকার এবার বিজেপি নেতারাই। তাঁর ভাষণে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক হয়ে গেলেন নিশিকান্ত প্রামাণিক, ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মনের পদবি উচ্চারিত হল ‘বমন’ বলে! শনিবার বিজেপির পরিবর্তন যাত্রায় যোগ দিতে আলিপুরদুয়ারে এসে দলেরই নেতাদের নাম গুলিয়ে ফেললেন বিজেপির কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী! এনিয়ে জেলার রাজনৈতিক মহলে চলছে হাসি, মস্করা।
আরও পড়ুন:
রাজ্যে ভোটের আগে পরিবর্তন যাত্রা কর্মসূচি পালন করছে বিজেপি। গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন রাজ্য নেতারা। তাতে একে একে যোগ দিচ্ছেন কেন্দ্রের নেতারাও। আর তাঁরা এসে স্থানীয় নেতাদের নামই ঠিকমতো উচ্চারণ করতে পারছেন না! হোঁচট খাচ্ছেন। আর তার জেরে বিজেপি আরও কোণঠাসা হয়ে পড়ছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের। শনিবার তেমনই উচ্চারণ বিভ্রাট ঘটল।আলিপুরদুয়ারের পরিবর্তন যাত্রার মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী যখন নিশীথ প্রামাণিককে বলছেন ‘নিশিকান্ত’, দীপক বর্মনের পদবি হচ্ছে ‘বমন’, তাঁর সেসব বাংলা উচ্চারণ শুনে মঞ্চে নেতারা একে অপরের দিকে চাইছেন। শ্রোতারাও খানিকটা তাজ্জব।
আলিপুরদুয়ারের পরিবর্তন যাত্রার মঞ্চে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী যখন নিশীথ প্রামাণিককে বলছেন ‘নিশিকান্ত’, দীপক বর্মনের পদবি হচ্ছে ‘বমন’, তাঁর সেসব বাংলা উচ্চারণ শুনে মঞ্চে নেতারা একে অপরের দিকে চাইছেন।
যদিও ভাষণে কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী এদিন রাজ্য সরকারকে এদিন কড়া সমালোচনা করেছেন। এদিন ভাষনে প্রহ্লাদ যোশী বলেন, “রাজ্য সরকার কেন্দ্র রাজ্য সেতু বন্ধনের বদলে এখানে রাজ্য সরকার কেন্দ্র ও রাজ্য সরকারের উন্নয়ন মুলক প্রকল্পের ক্ষেত্রে বাঁধা হয়ে দাঁড়িয়েছে।“ এদিন পরিসংখ্যান দিয়ে কেন্দ্র এই রাজ্যে বিগত কংগ্রেস সরকারের থেকে বেশি আর্থিক সাহায্য করছে বলে দাবি করেন। রাজ্যে সরকার দুর্নীতি, স্বজনপোষণ ও কাটমানিতে যুক্ত বলে অভিযোগ করেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন পরিবর্তন যাত্রা নিয়ে ফালাকাটার জটেশ্বরে পৌঁছয় বিজেপি। জটেশ্বরে সভা করে বিজেপি। সেই সভাতে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা, ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন, শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ, জেলা বিজেপির সভাপতি মিঠু দাস-সহ একাধিক বিজেপি নেতারা উপস্থিত ছিলেন। এহেন গুরুত্বপূর্ণ মঞ্চে একাধিক বিজেপি নেতার নাম উচ্চারন করতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগীদের ‘স্বাস্থ্যসাথী’র সুবিধাতেও মোটা অঙ্কের বিল! জেলার নার্সিংহোমগুলিতে নজর স্বাস্থ্যভবনের
-
নামী রেস্তরাঁয় পরিবেশন পচা চিকেন তন্দুরি, কামড় দিতেই গুলিয়ে উঠল গা! হুলুস্থুল দুর্গাপুরে
-
তারেক জমানাতেও অব্যাহত হিন্দু নিধন! রংপুরে বন্ধ ঘর থেকে উদ্ধার একই পরিবারের ৪ সদস্যের দেহ
-
ভাদ্র মাসে এই কাজগুলি করলে কেল্লাফতে, পুজোর আগেই হবেন লাখপতি!
-
বিপর্যয় মোকাবিলায় এনডিআরএফের ধাঁচে সেপ্টেম্বরেই রাজ্যে ‘অর্জুন বাহিনী’, ২০ শতাংশ সংরক্ষণ অগ্নিবীরদের