পেট্রল, ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ কংগ্রেস প্রার্থীদের। শনিবার দুর্গাপুরের সিটি সেন্টার থেকে দুর্গাপুর পূর্বের কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী, পাণ্ডবেশ্বরের প্রার্থী উত্তম কুমার রায় ও রানীগঞ্জের প্রার্থী ফৈয়াজ আহমেদ সাইকেল চালিয়ে দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে গিয়ে মনোনয়পত্র জমা দেন। তাঁদের দাবি, ভোটের (Bengal Election 2026) পর জ্বালানির দাম ব্যাপকহারে বাড়তে চলেছে। এই নিয়ে মানুষকে সচেতন করতে পথে নেমেছেন তাঁরা। পাশাপাশি এদিন সংবিধান হাতে মনোনয়নপত্র দাখিল করতে যান দুর্গাপুর পশ্চিমের কংগ্রেস প্রার্থী তরুণ রায়।
আরও পড়ুন:
মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় দুর্গাপুর পূর্বের কংগ্রেস প্রার্থী দেবেশ চক্রবর্তী জানান, গোটা পৃথিবীজুড়ে যুদ্ধের আবহ। এই নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছেন তিনি। ট্যাক্স কমিয়ে দেখাতে চাইছে তারা মানুষকে রেহাই দিচ্ছে। কিন্তু ভোটের পর ব্যাপক হারে পেট্রল ডিজেল, সর্বপরি জ্বালানির দাম বাড়বে বলে দাবি করেন তিনি। এর জন্য এখন থেকেই মানুষকে সচেতন করতে পথে নেমেছেন কংগ্রেস প্রার্থীরা। আমজনতাকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর কথায়, “মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে। মানুষের সামনে এই বিষয়টি তুলে ধরার জন্য আমরা প্রতীকী প্রতিবাদ জানাতে সাইকেল নিয়ে মনোনয়ন পেশ করতে যাচ্ছি।”
সংবিধান হাতে নিয়ে মনোনয়ন পেশ করে তরুণ রায় জানান, এক ব্যবসায়ীকে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে তৃণমূল। তিনি অরাজনৈতিক লোক। কয়েকদিন আগেই বলেছিলেন, তিনি কোনও রাজনীতির লোক নন। এরকম মানুষকে প্রার্থী করায় শাসকদলের সমালোচনা করেন তিনি। দুর্গাপুরে ‘যৌবন’কে ফিরিয়ে আনতে মানুষের কাছে তিনি ভোট চাইতে যাচ্ছেন বলে জানিয়েছেন তরুণ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য