রাজ্যে প্রথম দফার ভোট (West Bengal Assembly Election) চলছে। সকাল থেকেই বুথে বুথে ভোটারদের লাইন। নিজের কেন্দ্রেই ভোট দিলেন খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভোট নিয়ে হাসিমুখে বেরিয়ে দিলীপ বলেন, “খড়গপুরে মানুষ সকাল থেকেই ভোটের লাইনে। মানুষ ভোট দিচ্ছেন শান্তিপূর্ণভাবে।” তিনি আরও বলেন, “প্রথম দফায় রাজ্যের অন্যান্য জায়গাতেও শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। কোথাও কোনও অশান্তির খবর নেই। নির্বাচন কমিশন ভালো কাজ করছে। কড়া নজরদারি চলছে। বাংলায় এবার পরিবর্তন হবেই।”
এই বিষয়ে আরও খবর
গত লোকসভায় খড়গপুরে বিজেপি দিলীপ ঘোষকে প্রার্থী করেনি। এবার বিধানসভা নির্বাচনে দল তাঁকে খড়গপুরে প্রার্থী করে। প্রার্থী হওয়ার পরেই প্রচারে নেমে পড়েন দিলীপ ঘোষ। গোটা বিধানসভা এলাকা চষে প্রচার ও মানুষের সঙ্গে জনসংযোগ করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। আজ, বৃহস্পতিবার সকালে ইডলি-বড়া সহযোগে প্রাতরাশ সারেন তিনি। এরপর সাদা পাঞ্জাবি-পাজামা পরে বেরিয়ে পড়েন। এদিন খড়গপুরের সেরোসা স্টেডিয়ামের ২৬৩ নম্বর বুথে ভোট দেন দিলীপ।
ভোট দেওয়ার পরে এক মুখ হাসি নিয়ে বাইরে বেরোন দিলীপ। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপাতত আমি বাড়িতেই থাকব। কোথাও সমস্যা হলে, তখন আমি যাব। মনে হয় না বেশি মুভমেন্ট করার দরকার আছে। মানুষ শান্তিতেই ভোট দিচ্ছেন। পরিবেশও ঠিক আছে।” সুষ্ঠুভাবে ভোট করানোর জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিয়েছেন তিনি। এবারের ভোটে এসআইআর কতটা প্রভাব ফেলবে? সেই প্রশ্নে দিলীপ জানান, অন্য রাজ্যেও এসআইআর হয়েছে। সেসব জায়গায় কোনও কথা ওঠেনি। বাংলাতেই এসআইআর নিয়ে চর্চা চলছে। তৃণমূল কংগ্রেস এবার ভোটে হারছে। সেজন্যই এইসব বিষয়কে সামনে এনে প্রচার চালাচ্ছে। বাংলায় এবার পরিবর্তন হবেই। জোর গলায় এই কথা বলেছেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের



