ভোট প্রথমা
West Bengal Assembly Election

সকালেই অভিযোগ শুভেন্দুর, দুপুরেই বুথ ফাঁকা করে চলল ভোজ! ভোটকর্মীদের সাসপেন্ড কমিশনের

গোটা ঘটনায় পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
বুদ্ধদেব সেনগুপ্ত
বুদ্ধদেব সেনগুপ্ত

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৭:২২

options
link
সকালেই অভিযোগ শুভেন্দুর, দুপুরেই বুথ ফাঁকা করে চলল ভোজ! ভোটকর্মীদের সাসপেন্ড কমিশনের

ভোট চলছে! তাতে কী? দুপুর হতেই বুথ ফাঁকা করে সমস্ত কর্মীদের নিয়ে মধ্যহ্নভোজে গেলেন প্রিসাইডিং অফিসার। এমনকী বুথে দেখা পাওয়া যায়নি সেক্টর অফিসারকেও। আর এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভার ৯ নম্বর বুথে। যদিও বিষয়টি জানতে পেরেই নড়েচড়ে বসে নির্বাচন কমিশন। গোটা ঘটনায় পশ্চিম মেদিনীপুরের জেলা নির্বাচনী আধিকারিককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, রাতারাতি সাসপেন্ড করে দেওয়া হয়েছে ওই বুথের প্রিসাইডিং অফিসার-সহ সমস্ত কর্মীকে।

Advertisement

জানা যাচ্ছে, অন্যান্য কেন্দ্রের মতোই পিংলা বিধানসভার ৯ নম্বর বুথেই সকাল থেকেই ছিল ভোটারদের লম্বা লাইন। বেলা গড়াতেই ভোটারদের ভিড় বাড়ে। কিন্তু অভিযোগ, তার মাঝেই বুথ ছেড়ে খেতে চলে যান প্রিসাইডিং অফিসার। তবে তিনি একা নন, সঙ্গে নিয়ে যান ভোটগ্রহণের দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকদেরও। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা প্রিসাইডিং অফিসার-সহ অন্যান্য আধিকারিকদের ভিড়ের কথা বলা হলে জানানো হয়, ‘আমরা বাইরে আছি, পরে আসছি।’ সেই সময় পাওয়া যায়নি সেক্টর অফিসারকেও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অভিযোগ, বুথ ছেড়ে খেতে চলে যান প্রিসাইডিং অফিসার। তবে তিনি একা নন, সঙ্গে নিয়ে যান ভোটগ্রহণের দায়িত্বে থাকা অন্যান্য আধিকারিকদেরও। বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা প্রিসাইডিং অফিসার-সহ অন্যান্য আধিকারিকদের ভিড়ের কথা বলা হলে জানানো হয়, ‘আমরা বাইরে আছি, পরে আসছি।’ সেই সময় পাওয়া যায়নি সেক্টর অফিসারকেও।

ঘটনার খবর যায় নির্বাচন কমিশনে। এরপরেই বুথের প্রিসাইডিং অফিসার-সহ সমস্ত নির্বাচন কর্মীদের সাসপেন্ড করে ঘটনার তদন্তের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। শুধু তাই নয়, রিজার্ভ পোলিং পার্টিকে কাজ চালানোর নির্দেশ দেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত।  

Advertisement

বলে রাখা প্রয়োজন, তাৎপর্যপূর্ণ এদিনই পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের অপসারণের দাবি তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ করেন। শুভেন্দুর অভিযোগ, বিজেপির এজেন্টদের তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। অবিলম্বে পিংলার ওসিকে সরাতে হবে। এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগ জানান নন্দীগ্রামের বিজেপি প্রার্থী। আর এরপরেই এই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.