WB Assembly Election 2026

ছাব্বিশেও অটুট রাম-বাম আঁতাত! অগ্নিমিত্রার হাত ধরে পদ্ম শিবিরে সিপিএম নেতার ছেলে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ এবং বিজেপির নীতিতে অনুপ্রাণিত হয়েই দলবদল, জানালেন নতুন সদস্য গোপাল বাদ্যকর।

Advertisement
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৮:৫২

options
link
ছাব্বিশেও অটুট রাম-বাম আঁতাত! অগ্নিমিত্রার হাত ধরে পদ্ম শিবিরে সিপিএম নেতার ছেলে
বিদায়ী বিধায়ক বিজেপির অগ্নিমিত্রা পল কি পারবেন জনসমর্থন নিজের দিকে টেনে রাখতে?

টানা ১০ বছর সিপিএমের প্রাক্তন কাউন্সিলর ছিলেন বাবা। বাম আমলে বোরো চেয়ারম্যানও ছিলেন তিনি। তাঁরই ছেলে পরিবারের সদস্যদের নিয়ে রবিবার যোগদান করলেন বিজেপিতে। দলের নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের হাত থেকে বিজেপির ঝান্ডা নেন তিনি। রবিবার সকালে আসানসোলের উষাগ্রামের এই ঘটনায় উচ্ছ্বসিত বিজেপির সমর্থকরা। যদিও তৃণমূলের কটাক্ষ, দিনদিন এভাবেই পোক্ত হচ্ছে রাম-বাম আঁতাত।

Advertisement

রবিবার উষাগ্রামে ভোট প্রচারে বের হয়েছিলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। ঢাকের তাল, পরিবর্তন যাত্রার গান ও কর্মীদের উচ্ছ্বাসে এদিনের প্রচার হয়ে ওঠে উৎসবমুখর। বাড়ি বাড়ি প্রচারের সময় অগ্নিমিত্রা পলের কাছে এগিয়ে আসেন সিপিএমের প্রাক্তন কাউন্সিলরের ছেলে গোপাল বাদ্যকর। এরপর অগ্নিমিত্রার হাত ধরে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা পদ্ম শিবিরে যোগ দেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজেপিতে যোগ দিয়ে গোপাল জানান, তিনি দীর্ঘদিন ধরে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর বাবা মতীশ বাদ্যকর টানা ১০ বছর আসানসোলের ৩৮ নম্বর ওয়ার্ডের সিপিএম কাউন্সিলর ছিলেন। বাম আমলে বোরো চেয়ারম্যানও ছিলেন তিনি। কিন্তু এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আদর্শ এবং বিজেপির নীতিতে অনুপ্রাণিত হয়েছেন। অগ্নিমিত্রা পালের বলিষ্ঠ নেতৃত্ব এবং সংগঠন পরিচালনার ক্ষমতা তাঁকে মুগ্ধ করেছে। ​বর্তমান দুর্নীতিগ্রস্ত সরকারকে সরিয়ে রাজ্যে বিজেপি সরকার গঠনের লক্ষ্যেই তিনি সপরিবারে দলবদলের সিদ্ধান্ত নিয়েছেন। গোপালের কথায়, “২০০৬ সাল থেকে সিপিএম করছি। আজ অগ্নিমিত্রাদির হাত ধরে বিজেপিতে যোগদান করলাম। পদ্ম শিবিরের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্যে বিজেপি সরকার গঠনের উদ্দেশ্যে কাজ চালিয়ে যাব।”

Advertisement

অগ্নিমিত্রা পল এই যোগদানকে স্বাগত জানিয়ে বলেন, “মানুষ বুঝতে পারছে যে একমাত্র বিজেপিই পারে প্রকৃত উন্নয়ন আনতে। পুরনো কর্মীদের পাশাপাশি অন্য দল থেকেও মানুষ সততার টানে বিজেপিতে আসছেন।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.