WB Election 2026

তৃণমূল বা বিজেপি নয়, আসন্ন নির্বাচনে ‘নিরপেক্ষ’ থাকার কৌশলী সিদ্ধান্ত কুড়মি যৌথ মঞ্চের

কুড়মি যৌথ মঞ্চের এই 'কৌশলী' চালে জঙ্গলমহলে আরেক নতুন সমীকরণ! নিরপেক্ষ অবস্থানে তাদের জনভিত্তি বাড়বে বলে অনুমান।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: মার্চ ১২, ২০২৬, ১৬:০৪

options
link
তৃণমূল বা বিজেপি নয়, আসন্ন নির্বাচনে ‘নিরপেক্ষ’ থাকার কৌশলী সিদ্ধান্ত কুড়মি যৌথ মঞ্চের
পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে কুড়মি যৌথ মঞ্চের প্রথম সভা। বুধবার।

তৃণমূল বা বিজেপি কারও পক্ষেই নয়। আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকবে কুড়মি যৌথ মঞ্চ। বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে জঙ্গলমহলে প্রথম সমাবেশ করে কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্তির দাবি আদায়ে এই কৌশল নিয়েছে ওই মঞ্চে থাকা তিনটি কুড়মি সংগঠন। জমায়েতের মঞ্চ থেকে নির্বাচনের পরিপ্রেক্ষিতে কাদের পক্ষ নেবে ওই কুড়মি যৌথ মঞ্চ, সে সম্পর্কে একটা কথাও জানানো হয়নি।

Advertisement

আসন্ন নির্বাচনে নিরপেক্ষ থাকবে কুড়মি যৌথ মঞ্চ। বুধবার পুরুলিয়া শহরের ট্যাক্সি স্ট্যান্ডে জঙ্গলমহলে প্রথম সমাবেশ করে কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্তির দাবি আদায়ে এই কৌশল নিয়েছে ওই মঞ্চে থাকা তিনটি কুড়মি সংগঠন।

ওই সমাবেশের মধ্যেই কুড়মি যৌথ মঞ্চের ১৪ টি দাবিতে তাঁরা জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি দিয়ে কুড়মি যৌথ মঞ্চের অন্যতম কর্মকর্তা তথা ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজের মূল উপদেষ্টা সুজিত মাহাতো বলেন, “আমাদের জমায়েতে আশানুরূপ ভিড় হয়েছে। এটি আমাদের প্রথম জনসভা। আমাদের মোট ১৪ টি দাবি রয়েছে। সেই দাবিগুলি আমরা জেলাশাসকের কাছে জমা করেছি। আমাদের প্রধান দাবি কুড়মি জনজাতিকে আদিবাসী তালিকাভুক্তির বিষয়ে ২০১৭ সাল থেকে কমেন্ট-জাস্টিফিকেশন রাজ্যের ঘরে পড়ে আছে। তা অবিলম্বে কেন্দ্রকে পাঠাতে হবে। আমরা আগামী ভোটে নিরপেক্ষ থাকব, কোনও পক্ষেই যাব না। এটা আমাদের সামাজিক আন্দোলন। সামাজিক আন্দোলন আর রাজনীতি আলাদা। সমাজের তরফ থেকে রাজনীতি বিষয়ে কোন কিছু বলে দেওয়া হবে। আর সাধারণ মানুষ সেই পথে রাজনীতি করবেন, ভোট দেবেন। তা হয় না। আমাদের আন্দোলনে যারা রয়েছেন তাঁরা জানেন, চোখে দেখছেন কে কি করছেন। তবে আগামী দিনে আমাদের দাবি পূরণ যারা করবেন তাদের হয়ে তো কথা বলতেই হবে। তাদেরকেতো সমর্থন করতেই হবে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে আদিবাসী কুড়মি সমাজ চুয়াড় বিদ্রোহের নায়ক তথা বিপ্লবী রঘুনাথ মাহাতোর জন্মদিনে চলতি মাসের ২১ তারিখ ‘শেউরন’ নামে একটি কর্মসূচি নিয়েছে। ওইদিন পুরুলিয়া শহরের সাহেব বাঁধের পাশে গরাম থান থেকে মিছিল শুরু হবে। তারপরে শহর পরিক্রমা করে সেখানেই শেষ হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে তাঁরা বিপ্লবী রঘুনাথ মাহাতোকে স্মরণ করে বিনম্র শ্রদ্ধা জানাবেন।

Advertisement
WB Election 2026: Kurmi Joutha Mancha announces a neutral stance in the upcoming elections
কুড়মি যৌথ মঞ্চের প্রথম প্রকাশ্য সমাবেশে জনসমাগম দেখে সন্তুষ্ট সংগঠনের নেতারা। বুধবার।

তবে কুড়মি যৌথ মঞ্চের এই ‘কৌশলী’ চালে জঙ্গলমহলে যেন আরেক নতুন সমীকরণ! কারণ আদিবাসী কুড়মি সমাজ যখন একেবারে বিজেপির দিকে ঢলে পড়েছে, তখন এই কুড়মি যৌথ মঞ্চের নিরপেক্ষতা জঙ্গলমহলে তাদের জনভিত্তি যে বাড়িয়ে দেবে, তেমনই বলছে রাজনৈতিক মহল। আদিবাসী কুড়মি সমাজের সঙ্গে যে বিজেপির সেটিং রয়েছে তা প্রকাশ পেয়ে যায় ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফলে। ওই নির্বাচনের সময় আদিবাসী কুড়মি সমাজের পুরুলিয়া লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো প্রচারে ব্যাপক সাড়া ফেলেও ১ লাখ ভোটও পাননি। তখন থেকেই কুড়মি জনজাতির মানুষজনদের কাছে ‘সেটিং’ তত্ত্ব সামনে চলে এসেছে বলে অভিযোগ। সেই জায়গায় কুড়মি যৌথ মঞ্চের নিরপেক্ষ অবস্থান এই জনজাতির কাছে একটা আলাদা বার্তা যাচ্ছে।তবে এই সমস্ত বিষয় নিয়ে পুরুলিয়া জেলা তৃণমূল খুব একটা ভাবিত নয়। তারা আত্মবিশ্বাসী, সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবেন।

এদিকে মূল মানতা অজিতপ্রসাদ মাহাতো বলেন, “কুড়মি যৌথ মঞ্চের প্রথম সভার জন্য আমি শুভেচ্ছা জানিয়েছিলাম। তবে ভিড় তো হল না। আসলে ওই যৌথ মঞ্চের মধ্যেই ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজ রয়েছে। আবার জেএলকেএম রাজনৈতিক দল আছে। জঙ্গলমহলের মানুষ জানতে চাইছেন তারা সারাদিনে ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজের কাজ কতক্ষণ করবেন। আর কতক্ষণ করবেন জেএলকেএম-এর কাজ? ২১ মার্চ আমাদের ব্যাপক জমায়েত হবে।” এই যৌথ মঞ্চে ছোটনাগপুর আদিবাসী কুড়মি সমাজ ছাড়াও পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজ ও বাইসি কুটুম রয়েছে। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.