এতদিন নির্বাচন কমিশনের সঙ্গে বিজেপির আঁতাঁতের কথা শোনা যেত তাঁর মুখে। এবার কমিশনের সঙ্গে কংগ্রেস ও ডিএমকে’র ‘বোঝাপড়া’ রয়েছে বলে অভিযোগ তুললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই দাবি করতে গিয়ে সরাসরি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের নাম উল্লেখ করেছেন তিনি। এর জেরে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে ইন্ডিয়া জোটে ভাঙনের ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পড়ুন:
সোমবার নদিয়ার নাকাশিপাড়ায় একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন মমতা। তিনি বলেন, ‘বাংলায় আইন–শৃঙ্খলা যাঁরা দেখেন, তাঁদের সবাইকে তামিলনাড়ুতে পাঠিয়েছেন! এত ভাব তামিলনাড়ুর সঙ্গে? ভিতরে ভিতরে নিশ্চয়ই কংগ্রেস আর স্ট্যালিনের সঙ্গে বোঝাপড়া আছে?’
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস-সহ মোট ২৮টি বিজেপি-বিরোধী দল ইন্ডিয়া জোটের শরিক। এই জোটে রয়েছে কংগ্রেস, সিপিএম, ডিএমকে-সহ একাধিক দল। রাজনৈতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, মমতা ও স্ট্যালিনের মধ্যে সুসম্পর্ক রয়েছে। কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে স্ট্যালিন ও কমিশনের মধ্যে আঁতাঁতের যে অভিযোগ মমতা তুললেন তা তাৎপর্যপূর্ণ। ডিএমকে ছাড়াও কংগ্রেসকেও নিশানা করেছেন তিনি। রবিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জের সভাতেও তিনি ডিএমকে’র সঙ্গে কমিশনের আঁতাঁতের অভিযোগ তুলেছিলেন। কিন্তু সেদিন তিনি স্ট্যালিনের নাম নেননি। সোমবারের সভা থেকে সরাসরি তিনি স্ট্যালিনের নাম উল্লেখ করেন। এছাড়াও এদিন, বিশেষ ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মমতা। তাঁর অভিযোগ, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের নির্দেশে বাংলায় বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে।
মমতার অভিযোগ, পশ্চিমবঙ্গ-সহ যে পাঁচ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন হচ্ছে তার মধ্যে বাংলাতেই সব থেকে বেশি অফিসারকে অন্য রাজ্যে বদলি করা হয়েছে। রাজ্যের পুলিশ ও সিভিল প্রশাসনের পাঁচশোর বেশি অফিসারকে বদলি করা হয়েছে। বেশিরভাগ অফিসারকেই দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতে পাঠিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর পিছনে অন্য কোনও বিষয় থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মমতা। এছাড়াও তাঁর অভিযোগ, রাজ্যের অফিসারদের বদলি করে দেওয়ায় ভোটের আগে প্রয়োজনীয় নজরদারি ও নাকা চেকিং হচ্ছে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উত্তর-পূর্ব ভারতে রূপকথার সফর, আইআরসিটিসির বিশেষ ট্যুর প্যাকেজ ‘গ্রিন এস্কেপ’, জানুন খুঁটিনাটি
-
পরিবর্তনের বাংলায় পুজোর থিমে রাষ্ট্রবাদ থেকে মহাকাব্য, জোর ধর্মীয় আচার-রীতিতে
-
সৎ বাবাদেরও রয়েছে পূর্ণ পিতৃত্বের অধিকার, ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের
-
১০৮ জন উদ্ধার হলেও এখনও নেপালে নিখোঁজ ২৭৫ ভারতীয়, জানাল বিদেশমন্ত্রক
-
গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায়! সাসপেন্ড কলকাতা পুলিশের দুই কর্মী