বঙ্গে পালাবদল
West Bengal Assembly Election Result 2026

রাইটার্স থেকেই রাজ্য চালাবে বিজেপি, কোথায় বসবেন মুখ্যমন্ত্রী? রূপরেখা নিয়ে জোর প্রস্তুতি

২৫ বৈশাখ বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। বিজেপি সরকার গঠন করবে রাজ্যে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেই কথাই জানা গিয়েছে। এদিকে মহাকরণের শুরু হয়েছে প্রস্তুতি। কারণ বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাইটার্স বিল্ডিং ওরফে মহাকরণ থেকে এবার বাংলা পরিচালনা হবে।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ২২:০৯

options
link
রাইটার্স থেকেই রাজ্য চালাবে বিজেপি, কোথায় বসবেন মুখ্যমন্ত্রী? রূপরেখা নিয়ে জোর প্রস্তুতি
রূপরেখা নিয়ে জোর প্রস্তুতি।

২৫ বৈশাখ বাংলার নতুন মুখ্যমন্ত্রী শপথ নেবেন। বিজেপি (BJP) সরকার গঠন করবে রাজ্যে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। সেই কথাই জানা গিয়েছে। এদিকে মহাকরণের শুরু হয়েছে প্রস্তুতি। কারণ বঙ্গ বিজেপি নেতৃত্ব জানিয়েছেন, রাইটার্স বিল্ডিং ওরফে মহাকরণ থেকে এবার বাংলা পরিচালনা হবে। নতুন সরকার গঠনের প্রাক্কালে সেজন্য মহাকরণেও জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

Advertisement

মুখ্যমন্ত্রীর ঘর মহাকরণের কোথায় হবে? অন্যান্য মন্ত্রীরা কোথায় বসবেন? সেসব বিষয়ে পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। সেই মতো পিডব্লিউডি-কে মহাকরণ পরিদর্শনের নির্দেশও দেওয়া হয়েছে। মহাকরণ পরিদর্শনের পর পিডব্লিউডি টিমের সঙ্গে নিরাপত্তা বিষয়ে পুলিশের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে। মহাকরণ পরিদর্শনে যেতে পারেন রাজ্যের মুখ্যসচিব। সেই সম্ভাবনার কথাও শোনা গিয়েছে। মহাকরণের বিভিন্ন জায়গা কাজের জন্য যোগ্য করার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ের সামনের অংশকে বসার যোগ্য করার ভাবনাচিন্তা চলছে। পুলিশি নিরাপত্তার ব্যবস্থা কী থাকবে, সেই রূপরেখাও তৈরি করা হচ্ছে বলে খবর।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তৃণমূল কংগ্রেসকে ভোটে হারিয়ে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে, সেই জোরালো দাবি করেছিলেন বিজেপি নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পরিচালনা করতেন গঙ্গার অন্যপাড় নবান্ন থেকে। কিন্তু নবান্ন থেকে বিজেপি সরকার পরিচালনা করতে চায় না। রাইটার্স বিল্ডিং থেকে নতুন সরকারের কাজকর্ম পরিচালনা হবে। সেই কথা বিজেপি নেতৃত্ব জানিয়েছিলেন। সেই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “আমাদের সরকার নবান্ন থেকে নয়, রাইটার্স থেকে পরিচালনা হবে। এটা আমরা আগেই বলেছিলাম।”

Advertisement

এদিকে রীতি ভেঙে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী বাছতে কলকাতায় আসছেন অমিত শাহ। সূত্রের খবর, মঙ্গলবার রাত অথবা বুধবার সকালে তিনি আসছেন রাজ্যে। জয়ী বিধায়ক ও রাজ্য নেতৃত্বকে সঙ্গে নিয়ে শাহ বৈঠক করবেন। সূত্রের খবর, সঙ্গে থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিও। তারপরই ঠিক হবে পরিষদীয় দলনেতা। আগামী ৯ তারিখ নতুন বিজেপি সরকারের শপথগ্রহণ। এভাবে কোনও রাজ্যে এসে শাহ সাধারণত পরিষদীয় দলনেতা নির্বাচনে অংশ নেন না। কিন্তু বাংলা ব্যতিক্রম। তাই এখানকার দায়িত্ব পাওয়ার পর তিনি নিজেই আসছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.