বঙ্গে পালাবদল
Lotus

পদ্মে বসতে লক্ষ্মী! বাংলায় কমল ফুটতেই চড়ছে দাম, মুখে হাসি ব্যবসায়ীদের

ভোটের ফলাফলের পরদিন থেকেই বিক্রি বেড়েছে অনেকটা। তার ফলে স্বভাবতই খুশি ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা।

Advertisement
নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: মে ৮, ২০২৬, ২০:৫৫

options
link
পদ্মে বসতে লক্ষ্মী! বাংলায় কমল ফুটতেই চড়ছে দাম, মুখে হাসি ব্যবসায়ীদের
বিজেপির বঙ্গ জয়ের পর বাড়ছে পদ্মের চাহিদা। নিজস্ব চিত্র

১৫ বছর পর রাজ্যে ক্ষমতা বদল। ধরাশায়ী ঘাসফুল শিবির। বাংলায় প্রথমবার ক্ষমতায় বিজেপি। আর তারপর থেকেই ক্রমশ বাড়ছে পদ্মের চাহিদা। বিকোচ্ছেও বেশ চড়া দামে। তার ফলে ক্রমশ মুখের হাসি চওড়া হচ্ছে ব্যবসায়ীদের।

Advertisement
Lotus-2
বিজেপির জয়ের পর বেড়েছে পদ্মের চাহিদা। নিজস্ব চিত্র

মল্লিকঘাট ফুলবাজারে এই সময় একটি পদ্ম বিক্রি হত ১ থেকে ২ টাকায়। আজকের বাজারে সেই পদ্ম বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা। কলকাতার শহরতলি এলাকায় পদ্ম বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়।

সারা বাংলা ফুলচাষী ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, “কলকাতার মল্লিকঘাট ফুলবাজারে এই সময় একটি পদ্ম বিক্রি হত ১ থেকে ২ টাকায়। আজকের বাজারে সেই পদ্ম বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকা। কলকাতার শহরতলি এলাকায় পদ্ম বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়।” তিনি আরও বলেন, “বিজেপি নতুন মন্ত্রিসভা গঠনের আগে এক ধাক্কায় চাহিদা অনেকটা বেড়ে গিয়েছে। তাই ফুলের দাম ঊর্ধ্বমুখী।” বলে রাখা ভালো, ভোটের ফলাফলের পরদিন থেকেই বিক্রি বেড়েছে অনেকটা। তার ফলে স্বভাবতই খুশি ফুলচাষি ও ফুল ব্যবসায়ীরা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

গত বছর দুর্গাপুজোর আগে আবহাওয়ার খামখেয়ালিপনায় পদ্মচাষে ব্যাপক ক্ষতি হয়। পুজোয় ঠিকমতো পদ্মফুল জোগান দেওয়া যাবে কিনা, তা নিয়েও সংশয় তৈরি হয়। দাম বেড়ে যায় আকাশছোঁয়া। তার ফলে আমজনতার নাভিশ্বাস ওঠে। তার ফলে মাথায় হাত পড়ে ব্যবসায়ীদের। চাষের খরচ সামলানোই হয়ে গিয়েছিল দায়। লাভ তো দূর অস্ত। রাজ্য সরকারের পালাবদলে এখন আয় বেড়েছে চাষিদের। তার ফলে মুখের হাসি চওড়া হয়েছে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.