‘আমি নয় আমরা।’ বাংলায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণার পর প্রথম ভাষণে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বললেন আমি নয় আমরার কথা। নির্বাচনের সময় পেশ করা বিজেপির ‘সংকল্পেপত্র’ দ্রুত কার্যকর করতে হবে জানিয়ে ফের সোনার বাংলা তৈরির কথা বললেন তিনি।
এই বিষয়ে আরও খবর
নির্বাচনে ২০৭ আসন পেয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। এই জনাদেশ ছাপিয়ে গিয়েছে ২০১১ সালে তৃণমূলের একক ভাবে পাওয়া আসন সংখ্যাকেও। শুভেন্দুর কথায়, এই নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভয় কাটাতে পেরেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ও বিজেপি কর্মীরা সেই লক্ষ্যেই এগিয়ে গিয়েছেন। এবং জয় এসেছে। তিনি বলেন, “সংকল্পপত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রত্যেকটি সময়ের মধ্যে কার্যকর করা হবে।” তারপরই তিনি বলেন, “নরেন্দ্র মোদির মন্ত্র সবকা সাথ সবকা বিকাশকে পাথেয় করে এগিয়ে যেতে হবে। এটাই আমাদের মন্ত্র। কেন্দ্র রাজ্য যৌথভাবে কাজ করে বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।” এরপরই বলেন, “কথা কম কাজ বেশি। আপনারা যে গুরুদায়িত্ব দিয়েছেন তা পালন করার চেষ্টা করব। আমি আমি নয়, আমরা।” সকলকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার বার্তা দিয়ছেন তিনি।
শুভেন্দু অধিকারীই যে বাংলার মুখ্যমন্ত্রীর মসনদে বসতে চলেছেন, তার আভাস ছিল আগেই। ছাব্বিশের ভোটে নন্দীগ্রাম এবং ভবানীপুর – জোড়া কেন্দ্র থেকে বড় ব্যবধানে জয় এবং সর্বোপরি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার পর পরবর্তী মুখ্যমন্ত্রীর দাবিদার তো তিনিই! শুধু তো তাই নয়, ২০২০ সালে ঘাসফুল শিবির ছেড়ে অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদানের পর থেকে নিরন্তরভাবে লড়াইয়ের ময়দানে থেকেছেন কাঁথির অধিকারী পরিবারের দ্বিতীয় পুত্র। সংগঠন থেকে শুরু করে দলীয় কর্মীদের নতুন করে চাঙ্গা করা, সেইসঙ্গে দিল্লির শীর্ষ নেতৃত্বের সঙ্গে অনবরত সমন্বয় সাধন – শুভেন্দুর এত পরিশ্রমের ফসলেই আজ বিজেপির বঙ্গবিজয়।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!



