West Bengal SIR

ব্যক্তিগত কারণে এসআইআর ট্রাইবুনাল ছাড়লেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম

ট্রাইব্যুনালের নথি যাচাইয়ের পরে দু’টি তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যাচাইয়ের পর্ব এখনও শেষ হয়নি। এরই মধ্যে ধাক্কা। ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

Advertisement
গোবিন্দ রায়
গোবিন্দ রায়

শেষ আপডেট: মে ৭, ২০২৬, ২০:৫০

options
link
ব্যক্তিগত কারণে এসআইআর ট্রাইবুনাল ছাড়লেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি শিবজ্ঞানম
কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

এসআইআরের (West Bengal SIR) ট্রাইবুনাল থেকে ইস্তফা দিলেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কমিশন সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে SIR-এর আপিলেট ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টে পদত্যাগপত্র পাঠালেন তিনি। নির্বাচন কমিশনকেও জানিয়ে দিয়েছেন।

Advertisement

এসআইআর পর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিন বিচারপতির কমিটি গঠন করেছিল কলকাতা হাইকোর্ট। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ নাগরিকের নথি ট্রাইব্যুনাল কী ভাবে বিশ্লেষণ করবে, তারই এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি করতে সেই কমিটি গঠন করা হয়। সেই কমিটিতেই ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২৮ ফেব্রুয়ারি, নির্বাচন কমিশনের প্রকাশ করা এসআইআর তালিকায় বিবেচনাধীন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে সেই ভোটারের তথ্য যাচাই করে নিষ্পত্তি করেন বিচারবিভাগীয় আধিকারিকরা। ট্রাইবুনালের সক্রিয়তায় বিবেচনাধীন তালিকা থেকে ভোটার তালিকায় ফিরেছে ৩২ লক্ষ ৬৮ হাজার ১১৯ জনের নাম। বাদ পড়া ভোটারদের ট্রাইবুনালে আবেদনের সুযোগ রয়েছে। ট্রাইবুনালে আসা ভোটারদের আবেদনগুলি শোনার দায়িত্বে ছিলেন প্রাক্তন বিচারপতি শিবজ্ঞানম। ইতিমধ্যেই ট্রাইব্যুনালের নথি যাচাইয়ের পরে দু’টি তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যাচাইয়ের পর্ব এখনও শেষ হয়নি। এরই মধ্যে ধাক্কা। ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। কমিশন সূত্রে খবর, শিবজ্ঞানমের ইস্তফার পর এই পদে অন্য কোনও অবসরপ্রাপ্ত বিচারককে নিযুক্ত করা হবে।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন