স্বপ্ন সাধন হল স্বপনসাধনের। বাণিজ্য জগতে বাঙালির আইকনের অভিলাষ ছিল সুলভ মূল্যে কিডনির হাসপাতাল। যেখানে বৃক্কের অসুখের সমস্ত ধরনের চিকিৎসা এক ছাদের তলায়। সাশ্রয়ী মূল্যে। আষাঢ়ের কলকাতায় সত্যি হল তা।
সহধর্মিণী শম্পা বোস আক্রান্ত ছিলেন কিডনির অসুখে। দীর্ঘ লড়াইয়ের পর বছর পাঁচেক আগে তাঁর প্রয়াণ হয়। স্ত্রী চলে যাওয়ার পরই সংকল্প করেছিলেন বাণিজ্য জগতে বাঙালির আইকন। কিডনি কেয়ার সোসাইটি-র তত্ত্বাবধানে পূর্ব কলকাতায় সায়েন্স সিটির উল্টোদিকে মাথা তুলল শম্পা বোস মেমোরিয়াল চ্যারিটেবল রেনাল কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। একসময় যে ইমারত ছিল সংবাদ প্রতিদিনের। কোভিডকালে তা রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল কোয়ারান্টাইন সেন্টার করার জন্য। সেখানেই এখন জনগণের মঙ্গলসাধনে কিডনি চিকিৎসার কেন্দ্র।
আরও ভিডিও
সর্বশেষ খবর
-
কলকাতায় অপরাধের ‘হটস্পট’ কোনগুলি? ওসিদের কী নির্দেশ দিলেন পুলিশ কমিশনার?
-
সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে? বড় বদল পর্যটনে, জেনে নিন নয়া নিয়ম-নীতি
-
‘৯০ শতাংশ ভোটার সরে যেতে দ্বিধা করবে না’, বিজেপির ‘তৃণমূলীকরণে’ সতর্কবার্তা সংঘ মুখপত্রে
-
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ছড়াল টলিউড অভিনেত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি! ধৃত ‘প্রাক্তন’ প্রেমিক
-
কলকাতা-হাওড়া পুরভোটে রণকৌশল কী হবে? বৈঠকে তৃণমূলের ঋতব্রত শিবির