Amit Shah

বঙ্গে ভোট বৈতরণী পেরতে শ্রীকৃষ্ণের দরবারে শাহ! ঝটিকা সফরে মায়াপুরে আসছেন মোদির ডেপুটি

বঙ্গে বিধানসভা নির্বাচনের উত্তাপ ক্রমশ বাড়ছে। মার্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন। এই কথা জানা গিয়েছে। সেই আবহে এবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চলতি মাসেই শাহ রাজ্যে আসবেন বলে খবর।

Advertisement
রূপায়ণ গঙ্গোপাধ্যায়
রূপায়ণ গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৩:২৮

options
link
বঙ্গে ভোট বৈতরণী পেরতে শ্রীকৃষ্ণের দরবারে শাহ! ঝটিকা সফরে মায়াপুরে আসছেন মোদির ডেপুটি
ঝটিকা সফরে মায়াপুরে আসছেন মোদির ডেপুটি।

বঙ্গে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) উত্তাপ ক্রমশ বাড়ছে। মার্চেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বঙ্গে এসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করবেন। এই কথা জানা গিয়েছে। সেই আবহে এবার বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। চলতি মাসেই শাহ রাজ্যে আসবেন বলে খবর। মায়াপুরের ইসকনের মন্দিরে তাঁর ঠাসা কর্মসূচি রয়েছে বলে প্রাথমিক খবর। আগামী ১৮ ফেব্রুয়ারি রাজ্যে আসছেন শাহ। বঙ্গের ভোট বৈতরণী পেরতে শ্রীকৃষ্ণের দরবারে শাহ! সেই চর্চাও শুরু হয়েছে ওয়াকিবহাল মহলের একটা অংশে।

Advertisement

এবারের বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) বাংলাকে কার্যত পাখির চোঝ করেছে গেরুয়া শিবির। জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছেন নেতৃত্ব। বিজেপির কেন্দ্রীয় নেতারা বঙ্গে যাতায়াত শুরু করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) স্বয়ং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে সভা করে গিয়েছেন। দিন কয়েক আগে দলীয় কর্মসূচিতে বঙ্গে এসে বারাকপুর ও শিলিগুড়িতে দুটি সভা করেছেন অমিত শাহ। বিজেপির অন্দরে ফের চর্চা হচ্ছিল, বঙ্গে এসে এবার ইসকনের মন্দির যাবেন অমিত শাহ। এবার বিজেপি সূত্রে জানা গিয়েছে, একদিনের সফরে নদিয়ার ইসকনের মায়াপুরের মন্দিরে যাবেন শাহ (Amit Shah)।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মায়াপুরের ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন তিনি। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দিন দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারের তিনি পৌঁছে যাবেন মায়াপুরে।

আগামী ১৮ তারিখ ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। মায়াপুরের ইসকনের শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২ তম জন্ম উৎসবে যোগ দেবেন তিনি। ওই দিন কেমন কর্মসূচি থাকছে শাহের? প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই দিন দুপুর ২টো নাগাদ কলকাতা বিমানবন্দরে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সেনাবাহিনীর কপ্টারের তিনি পৌঁছে যাবেন মায়াপুরে। অস্থায়ী হেলিপ্যাড গ্রাউন্ডে অবতরণ করবে কপ্টার। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে সড়কপথে গাড়িতে প্রথমে ইসকনের শঙ্খভবনে যাবেন তিনি। এরপর পৌঁছবেন ইসকনের পদ্মভবনে। সেখানেই তিনি সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠক করতে পারেন। সেই কথাও শোনা যাচ্ছে।

Advertisement

বৈঠক শেষে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্মতিথি পালনের অনুষ্ঠানে যোগ দেবেন শাহ। মন্দিরে শ্রীকৃষ্ণের আরতিও করতে পারেন অমিত শাহ। সেই কথাও শোনা যাচ্ছে। মার্চের শুরুতেই দোল। সেই উপলক্ষ্যে বহু ভক্ত সমাগম হতে শুরু করেছে মায়াপুরে। দেশ ও বিদেশের প্রান্ত থেকেও মানুষজন মায়াপুর যাচ্ছেন। সেই আবহে অমিত শাহের ইসকনের মন্দিরে যাওয়া যথেষ্ট ইঙ্গিতপূর্ণ। এমনই মনে করছে রাজনৈতিক মহলের একটা অংশ। 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মায়াপুর সফর ঘিরে শুরু হয়েছে নদিয়া জেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা। মন্দির চত্বরেও নিরাপত্তা বাড়ানো হবে বলে খবর। প্রশাসনিক কর্তারাও বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.