ভোট প্রথমা
West Bengal Assembly Election

ভোট প্রথমার শেষবেলায় কোচবিহারে ঝড়ল রক্ত! বিজেপি কর্মীকে ছুরির কোপ, অভিযুক্ত তৃণমূল

Cooch Behar: বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভার ৬ নম্বর মণ্ডলের ২৭০ নম্বর বুথে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: এপ্রিল ২৩, ২০২৬, ১৭:৪৮

options
link
ভোট প্রথমার শেষবেলায় কোচবিহারে ঝড়ল রক্ত! বিজেপি কর্মীকে ছুরির কোপ, অভিযুক্ত তৃণমূল
আক্রান্ত বিজেপি প্রার্থী। নিজস্ব ছবি।

ভোট প্রথমার শেষ পর্বে ঝড়ল রক্ত। কোচবিহারের বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তাঁকে ছুরি মারার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভার ৬ নম্বর মণ্ডলের ২৭০ নম্বর বুথে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। অন্যদিকে, পুলিশের সঙ্গে বচসায় জড়ান শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষ। তাঁর অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে পুলিশ রয়েছে। নিয়ম ভঙ্গ করছে পুলিশকর্মীরা। এই ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

কোচবিহারের ওকরাহবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মীর নাম জাহানুর ইসলাম। বৃহস্পতিবার দুপুরে কয়েকজন তাঁকে ছুরি মেরে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। তাঁর অভিযোগ, তৃণমূলের লোকজন তাঁকে খুনের চেষ্টা করেছেন। তিনি এদিন বিজেপির বুথ এজেন্ট হিসেবে কাজ করছিলেন। জাহানুর ইসলাম বলেন, “তৃণমূলের হার্মাদবাহিনী ছুরি মেরেছে। আমি ২৭০ নম্বর বুথে বিজেপির এজেন্ট ছিলাম।” অন্যদিকে, শিলিগুড়ির বিজেপি প্রার্থী শংকর ঘোষের অভিযোগ, বুথের ১০০ মিটারের মধ্যে পুলিশ আছে। তাঁরা ভোটারদের প্রভাবিত করতে পারেন। এই নিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়াতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।

Advertisement

পাশাপাশি বৃহস্পতিবার দাঁতনে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনায় জখম হয়েছেন প্রায় ছয়জন কর্মী-সমর্থক। ঘটনাটি ঘটেছে কেশিয়াড়ি বিধানসভার অন্তর্গত দাঁতন এক নম্বর ব্লকের ২৩৩ নম্বর বেলমুলা বুথে। বিজেপি কর্মীদের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরা বুথের ১০০ মিটারের মধ্যে ঢুকে ভোটারদের প্রভাবিত করছিল। সেই সময় বিজেপি কর্মীরা বাধা দিতে গেলে তাঁদের উপর হামলা চালানো হয়। ঘটনায় বিজেপির অন্তত দুই কর্মী আহত হন। যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, বিজেপি নেতারাই বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় দেখাচ্ছিল। প্রতিবাদ করতে গেলে বিজেপি কর্মীরা তৃণমূল সমর্থকদের উপর হামলা চালায়। এই ঘটনায় তৃণমূলের চারজন কর্মী জখম হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.