ভোটের গণনার ২ দিন পরও রাজ্য়ে অব্যাহত হিংসা (Post-poll Violence)। দিকে দিকে আক্রান্ত হচ্ছেন বিজেপি ও তৃণমূল কর্মীরা। ভোট পরবর্তী হিংসায় এবার আক্রান্ত হলেন এক বিজেপি কর্মী। দলীয় কর্মসূচি সেরে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে তাঁর পিঠে একাধিকবার আঘাত করার অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ বিধানসভার অন্দরানফুলবাড়ী ১ গ্রাম পঞ্চায়েতের চিলারায়গড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।
এই বিষয়ে আরও খবর
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত বিজেপি কর্মীর নাম রানা বর্মণ। মঙ্গলবার রাতে দলীয় কিছু কাজ শেষ করে তিনি যখন বাড়ি ফিরছিলেন, ঠিক সেই সময় চিলারায়গড় এলাকায় তাঁর উপর অতর্কিত হামলা চালানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে ঘিরে ধরে এবং ধারালো ছুরি দিয়ে তাঁর পিঠের একাধিক জায়গায় কোপ মারে। রানা বর্মণের আর্তনাদ শুনে স্থানীয়রা ছুটে আসেন। তাঁদের দেখে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। জখম বিজেপি কর্মী জানিয়েছেন, “সোমবারে বিজেপির জয়ের পরে মঙ্গলবার রাতে দলের একটি মিটিং ছিল। মিটিংয়ের পর গোবিন্দ নামে এক তৃণমূল নেতা ছুরি দিয়ে আমার উপর হামলা চালিয়েছে।”
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে ভোট পরবর্তী হিংসার ছবি সামনে আসছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর, কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে। আবার আক্রান্ত হচ্ছে বিজেপিও। ভোট পরবর্তী হিংসার বলি হয়েছেন গেরুয়া শিবিরের কর্মীরাও। এবার কোচবিহার থেকে বিজেপি কর্মীর উপর হামলার ঘটনার খবর সামনে এল।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
স্কুলছাত্রী সেজে কিশোরীদের সঙ্গে বন্ধুত্ব, ৬ নাবালিকাকে পাচারের ছক! উদ্ধার চা বাগানে, গ্রেপ্তার তরুণী
-
বারাণসীর ঐতিহ্য এবার লন্ডনেও! টেমসের তীরে হবে ‘গঙ্গা আরতি’, জেনে নিন সময়সূচি
-
আইন পড়ুয়াদের লাইসেন্স আটকাতে চেয়েছিলেন, ১৫০ কোটির দুর্নীতিতে বিদ্ধ সেই বার কাউন্সিলের চেয়ারম্যান
-
হাসপাতালে রোগী ফেলে রাখার অভিযোগ, ‘ইয়ার্কি বার করে দেব’, ডাক্তারকে ‘হুঁশিয়ারি’ বিজেপি নেত্রীর!
-
আইফোনের আবদারে গভীর খাদে ছেলে, মৃত্যু মা-বাবার! জেন জি সন্তানের জেদ সামলাবেন কীভাবে?



