সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:সিঙ্গাপুরে ১৩ জন ভারতীয়র রক্তে জিকা ভাইরাস পাওয়া গেছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক৷ বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানিয়েছেন, তাদের মিশন অনুযায়ী রক্তের নমুনা পরীক্ষা করে ১৩ জন সিঙ্গাপুর নিবাসী ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে যাঁদের রক্তে এই ভাইরাস ধরা পড়েছে৷
আমেরিকার স্বাস্থ্য আধিকারিকদের মতে, গর্ভাবস্থায়ে মা জিকায় আক্রান্ত হলে ভ্রুণের মাইক্রোসেফালি হওয়ার সম্ভাবনা থাকে, যা পরবর্তীকালে শিশুর মানসিক ও শারীরিক বৃদ্ধিতে প্রভাব ফেলে৷ বৃহস্পতিবার সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর, এরই মধ্যে ১১৫ জন আক্রান্তদের মধ্যে একজন গর্ভবতী মহিলার রক্তের নমুনায় ভাইরাস পাওয়া গিয়েছে৷ ওই দেশের স্বাস্থ্যমন্ত্রক ও ন্যাশনাল এনভায়রনমেন্ট এজেন্সি দাবি করেছে, আক্রান্ত মহিলা সিমস ড্রাইভ বা আলজুনিড ক্রেসেন্ট নামক জিকা ভাইরাস কবলিত শিল্পাঞ্চলে বসবাস করছিলেন৷ আক্রান্ত মহিলাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় বুধবার৷ এই মহিলার বাড়ির আরেক সদস্যও একই রোগে আক্রান্ত বলে জানা যায়৷
আমেরিকা প্রশাসন তাদের দেশের গর্ভবতী মহিলাদের সতর্ক করেছে সিঙ্গাপুর যাওয়া নিয়ে৷ পাশাপাশি অন্যান্য দেশও তাদের নাগরিকদের সতর্ক করেছে৷ যদিও ৪৭ বছরের এক মহিলা একমাস আগে জিকায় আক্রান্ত হয় সিঙ্গাপুরে কিন্তু তিনি বাইরে কোথাও যাননি ফলে সিঙ্গাপুরেই এই ভাইরাস ছড়িয়েছে বলে জানিয়েছে এম.ও.এইচ ও এন.ই.এ৷
সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী