সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৫৩ জনের মৃত্যুদণ্ড৷ অবাক করার মত ঘটনা হলেও সত্যি৷ তবে এদেশর ঘটনা নয়। যে দেশের ঘটনা সে দেশের বাসিন্দাদের কাছে এটা বোধহয় খুব বেশি বিস্ময়কর নয়৷ ঘটনা সৌদি আরবের৷ ২০১৬-র গোটা বছরে মোট ১৫৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে সে দেশের প্রশাসন৷ অন্তত, সরকারি হিসাব তেমনটাই বলছে৷ যদিও এই পরিসংখ্যান গত বছরের তুলনায় কম৷ ২০১৫-য় এই পরিসংখ্যানটা ছিল ১৫৮৷
যদিও মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়ে পিছিয়ে নেই ইরান ও পাকিস্তানও৷ ২০১৫-য় এই দৌড়ে সৌদি আরবের পরেই জায়গা করে নিয়েছিল এই দুটি দেশ৷ সারা বিশ্বে রক্ষণশীল দেশগুলির ক্ষেত্রে সৌদি আরবের নাম প্রথম সারিতে৷ চুরি, ডাকাতি, ধর্ষণ, খুন, মাদকচক্র চালানো বা মাদক সেবন এই সব ক্ষেত্রেই সেদেশ একটাই শাস্তি, মৃত্যুদণ্ড৷ পাশাপাশি, ২০১৬-য় মৃত্যুদণ্ড প্রাপ্ত ১৫৩ জনের মধ্যে ৪৭ জন সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অভিযুক্ত ছিল৷
এদিকে এই মৃত্যুদণ্ড প্রাপ্তদের মধ্যে রয়েছেন একজন শিয়া মৌলবীও৷ যার নাম নিমর-অল-নিমর৷ যে ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ ইরান৷ এমনকি প্রতিবাদে রিয়াধের রাস্তায় পথেও নেমেছিলেন বহু ইরানি বিক্ষোভকারী৷
সর্বশেষ খবর
-
উরুগুয়েকে হারিয়ে পরের রাউন্ডে স্পেন, ইতিহাস গড়ে নকআউটে ভোজিনহার কেপ ভার্দেও
-
আবেগের নাম শ্যামাপ্রসাদ! ভারত কেশরী ‘ঘনিষ্ঠ’ শতায়ু অফিসারকে শ্রদ্ধা বিজেপি নেতার
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার