সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ মেক্সিকোর চিয়াপাসে ভেঙে পড়ল একটি পেস্ট কন্ট্রোল বিমান। শুক্রবার এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজন আধিকারিকের। কিন্তু কীভাবে বিমানটি আচমকা ভেঙে পড়ল , তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মেক্সিকো এবং পার্শ্ববর্তী প্রদেশগুলিতে বহুদিন ধরেই ‘স্ক্রুওয়ার্ম’ নামে এক ধরণের পরজীবী মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। এই মাছিগুলি মূলত গবাদি পশুর শরীরে বাসা বাঁধে এবং রক্ত শোষণ করে। একটা সময় পর ওই গবাদি পশুদের মৃত্যু হয়। এই ‘স্ক্রুওয়ার্ম’-এর ফলেই মেক্সিকো থেকে গবাদি পশু আমদানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার চাপেই সম্প্রতি ‘স্ক্রুওয়ার্ম’ দমন অভিযান শুরু করেছে মেক্সিকো।
BREAKING: Plane carrying 9 people onboard crashes in Tapachula, Mexico. pic.twitter.com/IHF4L0MdCZ
Advertisement— AZ Intel (@AZ_Intel_) June 6, 2025
জানা গিয়েছে, শুক্রবার স্থানীয় সময় সকাল ৮টা ১৪ মিনিট নাগাদ তাপাচুলা বিমানবন্দর থেকে বিমানটি রওনা দিয়েছিল। প্রায় পাঁচ ঘণ্টা সফরের পর চিয়াপাস রাজ্যের পাভেনকুলের কাছে বিমান হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মেক্সিকোর বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, পেস্ট কন্ট্রোল বিমানটিতে দু’জন পাইটল এবং একজন কৃষিবিজ্ঞানী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের প্রত্যেকেরই মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে এরকম ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের