সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মাত্র চার৷ ভাল করে কথাও ফোটেনি৷ এই বয়সেই ব্রিটিশ সংবাদমাধ্যমের শিরোনামে ছোট্ট রোমান৷ এমন কাণ্ড করেছে, যা অনেক বড়-বুড়োদের পক্ষেই করা সম্ভব নয়৷ মায়ের আইফোনের লক খুলে তাঁর প্রাণ বাঁচিয়েছে খুদে এই ব্রিটিশ বালক৷
[দেশের একটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি লজ্জিত অক্ষয় কুমার]
ঘটনাটি ঘটেছে মার্চ মাসের সাত তারিখে৷ দক্ষিণ লন্ডনের বাড়িতে নিজের ভাই-বোনের সঙ্গে খেলা করছিল রোমান৷ আচমকা অজ্ঞান হয়ে পড়ে যান তাঁর মা৷ যে পরিস্থিতি বড়দেরই বুদ্ধি কাজ করে না, সেই পরিস্থিতেই উপস্থিত বুদ্ধি কাজে লাগায় চার বছরের খুদে৷ মায়ের আঙুল ছুঁইয়ে তাঁর আইফোনের লক খোলে সে৷ তারপর সেখান থেকে অ্যাপের মাধ্যমে ব্রিটেনের আপৎকালীন নম্বর ৯৯৯-এ ফোন করে৷ অপারেটর যখন তাঁর কাছে জানতে চান কী হয়েছে, রোমানের উত্তর ছিল তার মায়ের মৃত্যু হয়েছে৷ খুদের মুখে এই উত্তর শুনে অপারেটর আবার প্রশ্ন করেন৷ কী করছে তার মা? তার উত্তরে রোমান বলে, মা শুয়ে আছে৷ চোখ দু’টো বন্ধ৷ আর নিঃশ্বাসও নিচ্ছে না৷ রোমানের উত্তর শুনে মিনিট পনেরোর মধ্যেই এসে পৌঁছয় উদ্ধারকারী দল৷ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁর মাকে৷ জ্ঞান ফিরিয়ে আনা হয় তাঁর৷ আপাতত তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে৷

ছোট্ট রোমানের এই কীর্তিতে বিস্মিত হওয়ার পাশাপাশি গর্বিতও তার পরিবার৷ সঠিক শিক্ষা ছোট থেকেই মানুষকে কতটা পরিণত করে তোলে, রোমান তার অন্যতম উদহরণ বলে মনে করছেন সকলে৷
[সাবধান! আধার না থাকলে এবার বিকল হয়ে যাবে আপনার ফোনও]
সর্বশেষ খবর
-
দেবের ‘দাদাগিরি’তে সজল-কুণাল-মদনের সঙ্গে কৌস্তভ-নওশাদ, শতরূপ কোথায়? প্রোমো দেখে প্রশ্ন নেটপাড়ার
-
চলতি মাসেই গ্রেপ্তার! বিজেপি কর্মী অভিজিৎ খুনে আরও ২ জনের বিরুদ্ধে চার্জগঠন
-
দিল্লির জল বোর্ডের টেন্ডারে ১.৫২ কোটির দুর্নীতি, ফের গ্রেপ্তার আপ নেতা সত্যেন্দ্র জৈন
-
‘বন্দে মাতরম’-এর আগেই গাওয়া যাবে রাজ্যসঙ্গীত, বড়সড় সিদ্ধান্ত মাদ্রাজ হাই কোর্টের
-
অন্নপূর্ণার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা! মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের