সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া। ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৫ জন শিশুর মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১৩। এর নেপথ্যে কোনও জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ন’টা নাগাদ খাইবার পাকতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলার সদর থানার কাছে একদল শিশু খেলাধূলা করছিল। সেই সময় তারা একটি মর্টার শেল খুঁজে পায়। জানা যাচ্ছে, সেটা নিয়ে খেলতে গিয়েই ঘটে যায় অঘটন। হঠাৎ বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে অন্তত ৫ জন শিশুর। আহতের সংখ্যা ১৩. খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, বম্ব স্কোয়াড এবং উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। কিন্তু মর্টার শেলটি সেখানে কে বা কারা রাখল, তা এখনও জানা যায়নি। এর নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।
হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে বেশিরভাগই শিশু। তাঁদের অবস্থা সংকটজনক এ প্রসঙ্গে পুলিশের এক আধিকারিক বলেন, “কীভাবে ওই মর্টার শেলটি সেখানে এল, তা এখনও জানা যায়নি। আমরা ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছি।”
সর্বশেষ খবর
-
সকালে নির্মল, রাতে গ্রেপ্তার সঞ্জীব, ‘৫ বছর আগে এমন মুখ্যমন্ত্রী থাকলে…’, শুভেন্দুকে কুর্নিশ অভয়ার মায়ের
-
উত্তরাখণ্ডের সুড়ঙ্গে জলস্রোতে ভেসে, ধস নেমে মৃত ৭, এখনও ভিতরে আটকে ৩ শ্রমিক
-
ফ্ল্যাট কেনার শখ, বাবার থেকে ২ লক্ষ টানা নেন এনআরএসের মৃত নার্স! মুখ্যমন্ত্রীর কাছে সুবিচার চাইছে পরিবার
-
‘দেশু ৭’-এর প্রতিযোগী একেনবাবু! ‘কেরালায় কুরুক্ষেত্র’র প্রাক্কালে চরিত্রদের প্রথম ঝলক
-
ভারতীয় দলের বাংলাদেশ সফর এখনও সম্ভব! ঢাকা-নয়াদিল্লি টানাপোড়েনের মধ্যেই ইঙ্গিত বোর্ডের