সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শিক্ষাক্ষেত্রে অশান্তির কালো মেঘ৷ এবারে অশান্তি ছড়িয়েছে মেক্সিকোয়৷ বিক্ষোভরত শিক্ষক ও পুলিশের সঙ্ঘর্ষের মাঝেই গুলিবর্ষণ অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর৷ রবিবারের এই ঘটনায় নিহত ৬, আহত শতাধিক৷ আহতদের মধ্যে বেশিরভাগই সাধারণ নাগরিক৷
ঘটনাটি ঘটেছে দক্ষিণ মেক্সিকোয়৷ সেখানেই সরকারের শিক্ষা সংস্কারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছিল ন্যাশনাল এডুকেশন ওয়ার্কাস কো-অর্ডিনেটর নামে এক শিক্ষক সংগঠন৷ প্রায় এক সপ্তাহ ধরে রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছিল সংগঠনটি৷ সেই অবস্থান তুলতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে মেক্সিকো পুলিশ৷
এই বচসার মধ্যেই হঠাৎ চলে গুলি৷ ছত্রভঙ্গ হয়ে এদিক-ওদিক ছুটতে শুরু করে জনতা৷ নিহত ছয় জনের মধ্যেই তিন জনের শরীরে বুলেট পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে৷ এদিকে প্রথমে গুলি চালনার কথা অস্বীকার করেলও পরে তা স্বীকার করে নেওয়া হয় মেক্সিকো পুলিশের পক্ষ থেকে৷ আহত প্রায় একশোরও বেশি মানুষ এখনও হাসপাতালে চিকিৎসাধীন৷
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’