Japan earthquake

ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের কবলে জাপান, ৭.২ মাত্রার কম্পনে আতঙ্কে দ্বীপরাষ্ট্র

৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। সেই ধ্বংসলীলার মাঝেই এবার ভূমিকম্পের কবলে জাপান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ১৫:৫৯

options
link
ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের কবলে জাপান, ৭.২ মাত্রার কম্পনে আতঙ্কে দ্বীপরাষ্ট্র
৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান।

৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্পে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভেনেজুয়েলা। সেই ধ্বংসলীলার মাঝেই এবার ভূমিকম্পের কবলে জাপান। বৃহস্পতিবার ৭.২ মাত্রার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপানের পূর্ব উপকূল। ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি হলেও কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি বলেই জানা যাচ্ছে। পাশাপাশি এই ঘটনায় মৃত্যু বা ক্ষয়ক্ষতিরও তেমন খবর নেই।

Advertisement

জাপান সরকারের তরফে জানানো হয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচার উপকূলের কাছে। সমুদ্রের নিচে প্রায় ৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল। ঘটনায় সুনামির আশঙ্কা না থাকলেও সমুদ্রপৃষ্ঠে সামান্য ওঠানামা হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সরকারের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি জরুরি টিম গঠন করা হয়েছে। পাশাপাশি দুর্যোগ মোকাবিলার সমস্তরকম প্রস্তুতি নেওয়া হয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ইওয়াতে প্রিফেকচার উপকূলের কাছে। সমুদ্রের নিচে প্রায় ৫০ কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় প্রাণঘাতী ভূমিকম্পের কবলে পড়েছিল ভেনেজুয়েলা। স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যা নাগাদ দেশটির উত্তরে প্রথমে ৭.২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর ৩৯ সেকেন্ড পর ৭.৫ মাত্রার আর একটি ভূমিকম্পে কেঁপে ওঠে দ্বীপরাষ্ট্রটি। দাবি করা হচ্ছে, ১২৫ বছরের মধ্যে ভেনেজুয়েলায় এটাই সবচেয়ে বড় ভূমিকম্প। ভয়ংকর এই প্রাকৃতিক দুর্যোগে অন্তত ৩২ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় ৭০০। গোটা ভেনেজুয়েলাজুড়ে জারি করা হয়েছে জরুরি অবস্থা। ভেনেজুয়েলায় বিপর্যয়ের পর এবার ভূমিকম্পের কবলে পড়ল জাপান।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন