সুকুমার সরকার, ঢাকা: বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই ফের উত্তাল বাংলাদেশের রাজধানী ঢাকা। বনানীতে জন্মদিনের নিমন্ত্রণে ডেকে নিয়ে এক অভিনেত্রী ধর্ষণের অভিয়োগ উঠল এবার। বুধবার ওই তরুণী বনানী থানায় বাহাউদ্দিন ইভান নামে এক যুবকের বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানা যাচ্ছে।
পুলিশ সূত্রে খবর, বাহাউদ্দিন সপরিবারে বনানীর ন্যাম ভিলেজের একটি অ্যাপার্টমেন্টে থাকেন। তাঁর বাবা ব্যবসায়ী। মঙ্গলবার রাতে বাহাউদ্দিন তাঁর জন্মদিনের কথা বলে অভিনেত্রীকে (২১) বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে তাঁকে ধর্ষণ করা হয বলে অভিযোগ অভিনেত্রীর। তিনি জানান, সে সময় বাসায় বাহাউদ্দিন ছাড়া কেউ ছিলেন না। রাত সাড়ে তিনটে নাগাদ বাহাউদ্দিন তাঁকে বাড়ি থেকে বের করে দেন। এরপরই তরুণী বনানী থানায় অভিযোগ দায়ের করেন। বুধবার সকালে তিনি বাহাউদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলাও রুজু করেছেন। বৃহস্পতিবার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে তরুণীর শারীরিক পরীক্ষা হয়। তবে অভিযুক্ত বাহাউদ্দিন ইভান এখনো গ্রেপ্তার হয়নি।
প্রসঙ্গত, গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে জন্মদিনের অছিলায় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক সোনা দোকানের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, শাফাতের বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম-সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছিল। তার রেশ কাটতে না কাটতেই প্রায় একই কায়দায় ধর্ষণের ঘটনা প্রকাশ্যে আসায় ছড়াল চাঞ্চল্য।
সর্বশেষ খবর
-
যাদবপুরের অশান্তির নেপথ্যে কারা? সক্রিয় দেশবিরোধী শক্তি? বৈঠকে তদন্ত কমিশন
-
‘প্রাসাদে’ প্রত্যাবর্তন বাদশার! দেড় বছর বাদে ভাড়াবাড়ি ছেড়ে মন্নতে ফিরছেন শাহরুখ
-
জন্মাষ্টমীতে কৃষ্ণপ্রেমের জোয়ার, দেশের এই ৫ তীর্থক্ষেত্রে মিলবে ভক্তির আসল খোঁজ
-
স্বাধীনতার ৮০ বছর পেরিয়েও ‘আলো’ নেই! সিস্টেমের অঙ্গ হয়ে উঠেছে দুর্নীতি
-
নেপালে হড়পা বানের পর নতুন বিপদ! দূষিত জলে বাড়ছে সংক্রমণের আশঙ্কা