ট্রাম্পের বিরুদ্ধে আদালতে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস

৭৫ হাজার মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি নীল সুন্দরীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০১৮, ১৪:১২

options
link
ট্রাম্পের বিরুদ্ধে আদালতে পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলস

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বেকায়দায় ট্রাম্প। পর্নস্টার স্টেফানির জুজু কিছুতেই পিছু ছাড়ছে না মার্কিন প্রেসিডেন্টের। এবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আইনি পথে হাঁটলেন পর্নস্টার স্টেফানি ক্লিফোর্ড ওরফে স্টর্মি ড্যানিয়েলস। ট্রাম্পের বিরুদ্ধে মানহানির মামলা করলেন নীল দুনিয়ার ওই তারকা।

Advertisement

[নিখাদ বাঙালিয়ানায় ভরপুর ‘গুপ্তধনের সন্ধানে’]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে মানহানির মামলা দায়ের করেন স্টেফানি। নীল সুন্দরীর অভিযোগ, টুইট করে তাঁর বিরুদ্ধে মিথ্যে ও অপমানজনক মন্তব্য করেছেন ট্রাম্প। মামলায় ভাবমূর্তি নষ্টের অভিযোগ জানিয়ে ৭৫ হাজার মার্কিন ডলারের ক্ষতিপূরণ দাবি করেছেন স্টেফানি। এছাড়াও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে হুমকি দেওয়া ও চাপ সৃষ্টির অভিযোগও করেছেন তিনি। উল্লেখ্য, ট্রাম্পের সঙ্গে যৌনসম্পর্ক রয়েছে এমনটা দাবি করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন পর্নস্টার স্টেফানি ক্লিফোর্ড। ওয়ালস্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়, এহেন খবর ফাঁস হলে নষ্ট হতে পারে প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্পের ভাবমূর্তি। তাই নির্বাচনের আগেই ব্যক্তিগত আইনজীবী মারফত টাকা দিয়ে ওই পর্নস্টারের মুখ বন্ধ করেছিলেন ট্রাম্প। তারপরই চাপানউতোর শুরু হয় দু’পক্ষের মধ্যে। সমস্ত অভিযোগ খারিজ করে স্টেফানিকে জালিয়াত তকমা দিয়েছেন ট্রাম্প। এমনকী একটি টুইট করে তিনি বলেন, “স্টেফানি জালিয়াত। সাজানো অভিযোগ তুলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তিনি। যদিও সবাই তাঁর ছলনা বুঝতে পারছে।”

Advertisement

২০০৬ সালে এক গল্ফ ইভেন্টে স্টেফানি ক্লিফোর্ডের সঙ্গে ট্রাম্পের প্রথম সাক্ষাৎ হয়। অভিযোগ, এরপরই তাঁর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে জড়িয়ে পড়েন ট্রাম্প। সেই সময় একটি ফিল্মে স্ট্রমি ড্যানিয়েলস নামের চরিত্রে অভিনয় করছিলেন ক্লিফোর্ড। এর ঠিক একবছর পরেই মেলানিয়াকে বিয়ে করেন ট্রাম্প। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুসারে, ট্রাম্পের সঙ্গে অবৈধ যৌন সম্পর্কের বিষয়টি নিয়ে ক্লিফোর্ড প্রথম মুখ খোলেন ২০১৬-তে। পরিস্থিতি বিবেচনা করে ক্লিফোর্ডের সঙ্গে চুক্তিতে যায় ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী মিখায়েল কোহেন। মুখ বন্ধ রাখতে ১ লক্ষ ৩০ হাজার ডলার দেওয়া হয় ওই পর্নস্টারকে। ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে রিপাবলিকান প্রার্থী হিসেবে সুবিধাজনক জায়গায় ছিলেন ট্রাম্প। নির্বাচনের ঠিক একমাস আগে যৌনসম্পর্ক সংক্রান্ত কেচ্ছা ফাঁস হলে ট্রাম্পের ভাবমূর্তি খারাপ হতে পারে। সমর্থন হারাতে পারেন ট্রাম্প। এরপরই ক্লিফোর্ডের আইনজীবী কিথ ডেভিডসনের সঙ্গে আলোচনায় বসেন কোহেন। মুখ বন্ধ রাখতে কিথ ডেভিডসনকে ১ লক্ষ ৩০ হাজার ডলার দেন কোহেন।

[আরও ৫৫০ শরীরে ভাগাড়ের জীবাণুর হদিশ, আতঙ্কে প্রসূতিরা]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.