ফের সন্ত্রাসের কবলে আফ্রিকা। পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামের দিয়োরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালাল আল কায়দা শাখা গোষ্ঠী জেএনআইএম। তারা হামলার পর হামলার দায় স্বীকার করে নিয়েছে। হামলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। নিহত ৩৫ জনের মধ্যে ২২ জন জঙ্গি। বাকিদের মধ্যে ১১ জন সেনাকর্মী। ২ জন সাধারণ নাগরিক।
আরও পড়ুন:
নিজারের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী জঙ্গি হামলাকে দ্রুত রুখে দিয়েছে। তবে সেনাকর্মী-সহ ১৩ জনের মৃত্যু রোখা যায়নি। তাঁরা শহিদ হলেও বড় ক্ষয়ক্ষতি হয়নি। তবে তিনি এই কথা বললেও নাইজারের বৃহত্তম বিমানবন্দরে এই হামলা আসলে সেদেশের আইনশৃঙ্খলার চূড়ান্ত পদস্খলনকেই চিহ্নিত করছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বছর তিনেক আগে গৃহযুদ্ধের পর সেনার একাংশ অপসারিত করে তৎকালীন প্রেসিডেন্ট মহম্মদ বাজৌমকে। সেনাপ্রধান জেনারেল আবদুরাহমানে চিয়ানিই এখন শাসক। কিন্তু সেই থেকে পরিস্থিতি ভালো নয়। আর সেই সুযোগ কাজে লাগাচ্ছে জঙ্গি গোষ্ঠীরা।
উল্লেখ্য, প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর মতোই নাইজারও আল-কায়দা ও ইসলামিক স্টেটের ছায়া গোষ্ঠীগুলোর হামলার শিকার হয়েছে বারবার। এই অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তারের জন্য জেএনআইএম ও আইএসএসপির মধ্যে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। গত এপ্রিলে নাইজারে এই দুটি গোষ্ঠী প্রথমবারের মতো একে অপরের বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে। এর আগে গত ২৯ জানুয়ারিও এক ভয়ংকর জঙ্গি হামলার সাক্ষী হয়েছিল নাইজার। ‘ইসলামিক স্টেট ইন দ্য সাহেল’ হামলার দায় স্বীকার করেছিল। সেবার চারজন সেনাকর্মী আহত হন। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে