চিনের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেপ্তার হন এক মার্কিন সাংবাদিক। তাঁর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের প্রমাণ মেলে। পরে পুলিশি জিজ্ঞাসাবাদে চরবৃত্তির অভিযোগ স্বীকার করেন তিনি। বিচারে ওই সাংবাদিকের দু’বছর জেলের সাজা হয়েছে। মঙ্গলবার ভার্জিনিয়া প্রদেশের আলেকজান্দ্রিয়া ফেডারেল আদালত ওই রায় ঘোষণা করেছে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনের একটি হোটেল থেকে ৫০ বছরের টমাস পাউকেন ওরফে টম ম্যাকগ্রেগরকে গ্রেপ্তার করে এফবিআই। সূত্রের খবর, চিনের এক মহিলার সঙ্গে নিয়মিত যোগ রাখতেন তিনি। চিনের গুপ্তচর সংস্থা এমএসএস-এর এজেন্ট ওই মহিলার কাছে আমেরিকার সংবেদনশীল তথ্য পাচারের অভিযোগ টমাসের বিরুদ্ধে। বিনিময়ে অর্থ পেতেন তিনি। আদালতে এফবিআই জানিয়েছে, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত চিনের গুপ্তচর সংস্থার কর্তাদের নির্দেশে মার্কিন সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহের চেষ্টা করেন টমাস। বিনিময়ে ভারতীয় মুদ্রায় প্রায় ১ কোটি টাকা পেয়েছিলেন।
মনে করা হচ্ছে, বেজিংয়ে থেকে চিনের বিভিন্ন রাষ্ট্র পরিচালিত সংবাদসংস্থাগুলিতে কাজ করার সময়েই এমএসএস-এর চক্করে পড়েন টমাস। পরিচয় হয় ওই মহিলার সঙ্গে। পুলিশি জিজ্ঞাসাবাদে এবং পরে আদালতে শুনানির সময় যাবতীয় অভিযোগ কবুল করেছেন তিনি। মঙ্গলবার আদালতের নির্দেশ দিয়েছে, দু’বছরের জেলের সাজা পাশাপাশি পরবর্তী তিন বছর পুলিশি নজরদারিতে থাকতে হবে অভিযুক্ত মার্কিন সংবাদিককে!
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?