বাংলাদেশে হত্যার হুমকি বিখ্যাত গবেষককে, তদন্তে পুলিশ

দু'দিন আগেই গুলি করে হত্যা করা হয় মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুকে৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৫, ২০১৮, ১৫:৩৫

options
link
বাংলাদেশে হত্যার হুমকি বিখ্যাত গবেষককে, তদন্তে পুলিশ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহজাহান বাচ্চুর হত্যার রেশ না কাটতেই বাংলাদেশে হুমকির মুখে বিখ্যাত গবেষক৷ এবার মৌলবাদীদের রোষের মুখে পড়েছেন বলাকা প্রকাশনীর কর্ণধার জামালউদ্দিন৷ অভিযোগ, অজানা নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয় তাঁকে৷

Advertisement

[প্রবল বৃষ্টিতে বিপন্ন রোহিঙ্গা শরণার্থীরা, বানের জলে ভাসল কয়েকশো আশ্রয় কেন্দ্র]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে গবেষণা করেন জামালউদ্দিন৷ একাধারে গবেষক, সাংবাদিক ও লেখক তিনি৷ চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনীর সভাপতি পদেও রয়েছেন তিনি৷ বিগত ১৯ বছর ধরে বহু প্রগতিশীল বই পাঠকদের উপহার দিয়েছে তাঁর প্রকাশনী৷ পুলিশ সূত্রে খবর, হুমকি ফোনের লিখিত অভিযোগ জানিয়েছেন জামালউদ্দিন৷ অভিযোগপত্রে ওই গবেষক জানান, গত সোমবার থেকেই একটি অজানা নম্বর থেকে ফোন আসছে৷ বারবার তাঁকে হত্যার হুমকি দিচ্ছে এক অজ্ঞাত ব্যক্তি৷ বলা হচ্ছে বোমা মেরে গুঁড়িয়ে দেওয়া হবে বলাকা প্রকাশনীর অফিস৷ মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরা ও মৌলবাদীদের বিরুদ্ধে সরব হওয়ার জন্যই এই হুমকি৷ ইতিমধ্যে এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷

Advertisement

এই ঘটনা প্রকাশ্যে আসতে নিন্দায় সরব হয়েছেন বিদ্বজনেরা৷ দোষীদের শাস্তির দাবি জানিয়েছে চট্টগ্রামের সাংবাদিক ইউনিয়ন৷ উল্লেখ্য, দু’দিন আগেই গুলি করে হত্যা করা হয় মুক্তমনা লেখক শাহজাহান বাচ্চুকে৷ তদন্তকারীরা মনে করছেন বাচ্চুর হত্যায় জড়িত আনসার-আল-ইসলাম। বাংলাদেশে আলকায়দার শাখা সংগঠন এই জঙ্গিদলটি। গণতন্ত্র নয় শরিয়ত। ধর্মীয় নিরপেক্ষতা নয় ইসলাম। এই দাবিতেই বাংলাদেশে ‘জেহাদ’ চালাচ্ছে একাধিক মৌলবাদী সংগঠন। তাদের নিশানায় রয়েছে মুক্তমনা লেখক থেকে শুরু করে বাকস্বাধীনতার পক্ষে থাকা অনেকেই।

উল্লেখ্য, প্রায় তিন বছর আগে জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করা হয়। ২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজের অফিসে খুন হন দীপন। তিনিই মুক্তমনা লেখক অভিজিৎ রায়ের বই প্রকাশ করেছিলেন। ওই বছরেরই ফেব্রুয়ারিতে উগ্রপন্থীরা অভিজিৎকে কুপিয়ে হত্যা করে। অভিজিতের পর ব্লগার নীলাদ্রি নিলয়, অনন্ত বিজয় দাস ও অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর বাবুকে একই কায়দায় কুপিয়ে হত্যা করে জঙ্গিরা।

[বিশ্বকাপে ভিনদেশিদের সঙ্গে যৌনতায় সাবধান! সুন্দরীদের সতর্ক করল রাশিয়া]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.