সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের (Pakistan) সোয়াট প্রদেশে সন্ত্রাস দমন দপ্তরে দু’টি ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয়েছে অন্তত ১৭ জনের। এখনও পর্যন্ত প্রমাণ মেলেনি এই বিস্ফোরণ (Blast) ঘটিয়েছে কোনও জঙ্গি গোষ্ঠী। বরং পুলিশের অনুমান, সম্ভবত ‘ শর্ট সার্কিট থেকে আগুন লেগেই বিস্ফোরণ ঘটেছে। দুর্ঘটনায় পঞ্চাশের বেশি মানুষ আহত হয়েছেন। মৃতদের অধিকাংশই পুলিশ অফিসার।
খাইবার পাখতুনখাওয়ার পুলিশ জানাচ্ছে, এই বিস্ফোরণ যে জঙ্গি হামলার ফলে ঘটেছে এমন প্রমাণ মেলেনি। বরং পরিপার্শ্বিক প্রমাণ ইঙ্গিত করছে শর্ট সার্কিটের দিকেই। সম্প্রতি পাক তালিবানরা বারবার এই অঞ্চলে জঙ্গি হামলা চালিয়েছে। তাই প্রাথমিক ভাবে সেই আশঙ্কাই দেখা দিলেও পরে কিন্তু শর্ট সার্কিটের তত্ত্বের দিকেও জোর দিতে দেখা গিয়েছে পুলিশকে।
[আরও পড়ুন: পুতিনের গ্রেপ্তারি পরোয়ানা ঘিরে বাড়ছে আতঙ্ক! কোন আশঙ্কা রাশিয়ার?]
জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতায় বাড়িটি প্রায় গুঁড়িয়ে গিয়েছে। একটি ঘরে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্র রাখা থাকত। সেখানেই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। এই দুর্ঘটনার পিছনে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের দিকেই আঙুল তুলছে প্রশাসন। তবে সেটাকেই চূড়ান্ত বলে ধরে না নিয়ে পুলিশ তদন্ত চালিয়ে যাবে বলে জানিয়েছে।
আসলে ২০০৯ সালের আগে এই প্রদেশের রাশ জঙ্গিদের হাতেই ছিল। কিন্তু পরবর্তী সময়ে এই অঞ্চলকে জঙ্গিমুক্ত করতে সমর্থ হয় পাক প্রশাসন। তবে এরপরও এখানে জঙ্গি হামলার ঘটনা সম্প্রতি মাথাচাড়া দিয়েছে। তাই সব দিক খতিয়ে দেখে তবেই নিশ্চিত হতে চায় পুলিশ।
[আরও পড়ুন: একই ফ্রেমে দেখা গিয়েছিল মোদির সঙ্গে, সিডনিতে ৫ মহিলাকে ধর্ষণে দোষী সাব্যস্ত সেই BJP নেতা]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি