সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া৷ ভেঙে পড়ল বহু বাড়ি৷ প্রাণ হারালেন অত্যন্ত ৯৭ জন৷ আহত হয়েছেন অনেকে৷
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের বান্দা আচেহ এলাকায় বুধবার তীব্র কম্পন অনুভূত হয়৷ রিখটার স্কেলে কম্পের মাত্রা ছিল ৬.৪৷ হাসপাতাল সূত্রে এখনও পর্যন্ত ৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ যাদের মধ্যে রয়েছে শিশুও৷ আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে এসে রক্ষা পান বহু মানুষ৷ তবে ভেঙে পড়া বাড়ির নিচে এখনও অনেকে আটকে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ শুধু তাই নয়, মূল ভূমিকম্পের পর আরও পাঁচবার মৃদু কম্পন অনুভূত হয়েছে৷ ফলে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়৷ আমেরিকার জিওলজিক্যাল সার্ভের তরফে জানানো হয়েছে, ভূমিকম্পের উৎসস্থল আচেহর দক্ষিণ-পূর্বে প্রায় ১৭ কিলোমিটার গভীরে৷ তবে সুনামির সম্ভাবনা নেই বলেও নিশ্চিত করা হয়েছে৷
২০০৪ সালে প্রবল ভূমিকম্প এবং সুনামি ইন্দোনেশিয়ার চেহারাই বদলে দিয়েছিল৷ প্রায় নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল ভারত মহাসাগর সংলগ্ন ইন্দোনেশিয়ার বিস্তীর্ণ এলাকা৷ সেবার কম্পনের মাত্রা ছিল ৯.২৷ সেই মহা প্রলয়ের বলি হয়েছিলেন এক লক্ষেরও বেশি মানুষ৷
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু