সুকুমার সরকার, ঢাকা: ঠিক একবছর আগে আজকের দিনেই রক্তাক্ত হয়েছিল বাংলাদেশ। ভয়াবহ জঙ্গি হামলায় কেঁপে উঠেছিল রাজধানী ঢাকা। ১ জুলাইয়ের রাতে রাজধানীর অভিজাত পল্লি গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে হামলা চালায় জঙ্গিরা। ওই হামলায় নিহত হয়েছিলেন ভারতীয় তরুণী তারুশি জৈন-সহ ২০ জন নিরীহ মানুষ। বাবা ঢাকায় ব্যবসা করেন। তারুশিও ঢাকায় পড়াশোনার সুবাদে বন্ধুদের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন ওই অভিশপ্ত রাতে। কে জানতো এটাই তাঁর শেষ রাত।বাংলাদেশে জঙ্গি হামলার সর্ববৃহৎ ঘটনা এখন মানুষের মন থেকে মুছে যায়নি। এখনও ধরা ছোঁয়ার বাইরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পাঁচজন। তাদের ধরতে পারলে অজানা অনেক কিছু স্পষ্ট হবে।তবে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে চারজন। জঙ্গিদের রুখতে গিয়ে বোমায় নিহত হন দুই পুলিশ কর্মকর্তা। ৫ জঙ্গির দুর্ধর্ষ দল অতর্কিত হামলা চালিয়ে রেস্তরাঁয় প্রবেশ করে ২০ জন বিদেশি নাগরিক-সহ ৩০ থেকে ৩৫ জনকে পণবন্দি করে রাখে এবং রাতভর হত্যাযজ্ঞ চালায়। পরদিন শনিবার সকালে রেস্তোরায় বন্ধিদের উদ্ধারে কমান্ডো অভিযান শুরু করে যৌথ বাহিনী।
[ইঞ্জিনে আগুন, কীভাবে ১৭৪ জন যাত্রীর প্রাণ বাঁচালেন বিমানচালক?]
অভিযান শেষে যৌথ বাহিনী বিদেশি নাগরিক-সহ মোট ১৩ জনকে জীবিত এবং মোট ২০ জনের মৃতদেহ উদ্ধার করে। এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক। অপর ১৯ জনের জনের মধ্যে দু’জন বাংলাদেশি, একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান, নয়জন ইতালীয় এবং সাতজন জাপানি নাগরিক। জঙ্গি হামলার এক বছর পরও আতঙ্কের রেশ কাটেনি। আতঙ্কের সঙ্গে নিরাপত্তার কড়াকড়িতে অপরিচিতদের ঘর ভাড়া দিচ্ছে না ওই এলাকার বহু ভবন। নতুন ভাড়াটিয়ার অভাবে ভাড়াও অর্ধেক নেমে এসেছে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার হয়ে ঢাকায় কর্মরত বিদেশিদের একটা বড় অংশ গুলশানে থাকেন। হামলার পর আতঙ্কে অনেকেই সেই জায়গা ছেড়ে চলে যান। আর তারপর থেকে নতুন করে বিদেশিদের আসা কমে যাওয়ায় দামি অ্যাপার্টমেন্টগুলি খালি পড়ে থাকছে।এ ঘটনায় সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে দু’দিনের শোক ঘোষণা করেছিলেন।
[সেনার বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য, জোড়া এফআইআর আজম খানের বিরুদ্ধে]
সর্বশেষ খবর
-
নিরাপদে তামিলনাড়ুর ২১, শুধু চিনেই আটকে দু’শো ভারতীয়! নেপালে নাগরিকদের সুরতেহাল জানাল দিল্লি
-
ভাঙা ভাঙা ইংরেজিতে ভিডিও! ৫০ টাকার দুল, ১০০ টাকার হারে মেটার মঞ্চে চমক গ্রামের বউ পূজারিণীর
-
‘আমার জন্য প্রার্থনা করুন’, নেপাল থেকে নিরাপদে ছেলের কাছে ফিরতে চান বাংলাদেশি নায়িকা অপু
-
‘নিরাপদে থাকুন…’, দেশের বিধ্বস্ত অবস্থা দেখে মন কাঁদছে নেপাল ক্রিকেটারদের
-
বিধ্বস্ত নেপালে নিখোঁজ বাংলার বহু, বসিরহাট-শিলিগুড়ির উদ্বিগ্ন পরিবারে হাহাকার