সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুসলিম মহিলা ক্রেতাদের সন্তুষ্ট করতে হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে তাবড় কসমেটিক সংস্থারা৷ লরিয়েল থেকে ইউনিলিভারের মতো জায়ান্ট প্রসাধনী সংস্থারা মধ্যবিত্ত মুসলিম শ্রেণিকে টার্গেট করে এই ধরনের প্রোডাক্ট তৈরি করতেই নেমেছে কোমর বেঁধে৷ ইন্দোনেশিয়ার মুসলিম অধিবাসীদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ৷
নিষ্ঠাবান মুসলিমমাত্রই শরিয়ত মেনে চলেন৷ আর সে কথা মাথায় রেখেই আসতে চলেছে হালাল ফুড সার্টিফিকেশন আইন৷ অর্থাৎ বিশেষ বিশেষ খাবারই হালাল হিসেবে ঘোষিত হবে৷ ওষুধ এবং প্রসাধন সামগ্রীর ক্ষেত্রেই ধীরে ধীরে প্রযোজ্য হবে এই আইন৷ আর সে কথা মাথায় রেখেই হালাল ক্রিম, শ্যাম্পু তৈরিতে জোর দিচ্ছে জায়ান্ট সংস্থাগুলি৷ বেশ কিছু কোম্পানির ইতিমধ্যেই হালাল প্রোডাক্ট তৈরির ফ্যাক্টরি আছে৷ তবে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে থাকতে নারাজ বাকিরা৷ মুসলিম মধ্যবিত্ত শ্রেণির বাড়তে থাকা এবং নয়া আইনের যুগলবন্দিতেই এদিকে ঝুঁকছে কোম্পনিগুলো৷
তবে কি স্রেফ ইন্দোনেশিয়ার সীমান্তেই তা আটকে থাকবে? মার্কেটিং বিশেষজ্ঞরা বলছেন, তা নয়৷ বরং ইন্দোনেশিয়াকে মডেল করে অন্যান্য মুসলিম দেশও এই প্রোডাক্ট ব্যবহার করার দিকেই ঝুঁকবে৷ এছাড়া সংস্থাগুলি তাদের বাজার প্রসারিত করতেও প্রোডাক্টগুলি অন্যান্য দেশে ছড়িয়ে দিতে চাইবে বলেও অনুমান করা হচ্ছে৷ ধর্মীয় বিভাজন খাদ্যাভাস–সহ বিভিন্ন বিষয়ে দাগ টেনে দিয়েছে৷ অদূর ভবিষ্যতে হয়তো প্রসাধনী সামগ্রীতেও সেই বিভাজন জোরাল হয়ে দেখা দিতে পারে৷
সর্বশেষ খবর
-
শিবভক্তদের জন্য অনুষ্ঠানে নর্তকীকে কোলে তুলে নাচ বিজেপি কর্মীদের! বরানগরে শুরু বিতর্ক
-
‘ফ্রিজ’ আরও ৪ অ্যাকাউন্ট থেকে লেনদেনের অনুমতি দেওয়া হোক! ফের হাই কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল
-
এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: দ্বিতীয় ডোপ পরীক্ষাতেও ফেল, গাঁজা সেবন করেই চালকের আসনে পাইলট!
-
পরীক্ষা দিতে যাচ্ছেন, অথচ একবর্ণও পড়া হয়নি! এমন স্বপ্ন তাড়া করলে জানুন নেপথ্য কারণ
-
‘বন্দে মাতরমের’ অপমান শাস্তি, হতে পারে কারাদণ্ড, রাষ্ট্রপতির অনুমোদনে তৈরি হল আইন!