পোপের সফরের আগেই নিখোঁজ ধর্মযাজক, নাটোরের খ্রিস্টানপল্লিতে চাঞ্চল্য

এ ঘটনার পর পোপের অনুষ্ঠানে অংশ নিতে ভয় পাচ্ছেন তাঁরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ২৮, ২০১৭, ১৩:৪৫

options
link
পোপের সফরের আগেই নিখোঁজ ধর্মযাজক, নাটোরের খ্রিস্টানপল্লিতে চাঞ্চল্য

সুকুমার সরকার, ঢাকা: পোপের আগমনের প্রাক্কালে ধর্মযাজক নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য নাটোরের খ্রিস্টানপল্লিতে। বাংলাদেশের উত্তর জনপদ নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার খ্রিস্টান ধর্মযাজক ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিও (৪০) নিখোঁজ হয়েছেন। ঢাকায় পোপ ফ্রান্সিস সফরের আগে এমন কাণ্ডে খ্রিস্টানপল্লিতে আতঙ্ক ছড়িয়েছে। তিনি বড়াইগ্রামের জোনাইল সেন্ট লুইস উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জোনাইল ধর্মপল্লির সহকারী পাল-পুরোহিত।

Advertisement

[বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে ব়্যাবের সঙ্গে গুলিযুদ্ধে নিকেশ ৩ জঙ্গি]

উপজেলার বনপাড়া মিশন মার্কেট থেকে সোমবার বিকেলে জোনাইল ধর্মপল্লিতে ফেরার পথে তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আজ মঙ্গলবার দুপুরে তার নিখোঁজ হওয়ার খবর পুলিশ ও প্রশাসনকে জানানো হয়। তাঁকে উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু হয়েছে। ফাদার উইলিয়াম রোজারিওর নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বিগ্ন বনপাড়া ও জোনাইল ধর্মপল্লিবাসীরা। ওয়াল্টারের বড় ভাই ব্যবসায়ী প্রেমল রোজারিও জানান, বনপাড়ার একটি প্রেসে বড়দিন উপলক্ষে বিশেষ সংকলন প্রকাশের কাজ শেষে মোটরসাইকেল করে ফেরার পথে নিখোঁজ হন তাঁর ভাই। ধর্মপল্লির অনেকেই ৩০ নভেম্বর ঢাকায় পোপের উপস্থিতিতে খ্রিস্টযোগে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন। এ ঘটনার পর পোপের অনুষ্ঠানে অংশ নিতে ভয় পাচ্ছেন তাঁরা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[তাড়া করে বেড়াচ্ছে ধর্ষণের আতঙ্ক, রোহিঙ্গাদের জন্য এবার ‘রেপ অ্যালার্ম’]

Advertisement

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.