সুকুমার সরকার, ঢাকা: মাঝেমধ্যেই সীমান্ত পেরতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে যায় বাংলাদেশি নাগরিকরা। আর একারণেই বারেবারে সে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তাই নিজেদের দেশের মানুষজনকে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ করতে নিষেধ করল বর্ডার গার্ড অব বাংলাদেশ বা বিজিবি। তবে সীমান্ত দিয়ে বৈধভাবে গরু বা অন্য কোনও পণ্য নিয়ে যাতায়াতে কোনও বাধা দেওয়া হবে না। এমনটাই জানানো হয়েছে বিজিবি-র তরফে। কোনো বাঁধা দেবে না। তবে অবৈধভাবে কোনো বাংলাদেশি নাগরিককে সীমান্ত রেখা পার হতে দেওয়া হবে না।
[রাজ্যসভায় বামেদের প্রার্থী বিকাশ ভট্টাচার্য!]
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলার সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে এই বিষয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা তৈরি করতে একটি সভার আয়োজন করা হয়েছিল। সেখানেই একথা বলেন বিজিবি-র আধিকারিক একেএম সাইফুল ইসলাম এসব কথা বলেন। এই সভায় উপস্থিত ছিলেন বিজিবি-র অন্যান্য আধিকারিকরাও। সাইফুল ইসলাম বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আমদানি করতে বিজিবি প্রয়োজনীয় সহযোগিতা করবে। তবে গরু ব্যবসা করতে গিয়ে মাদক অথবা অস্ত্র চোরাচালান করা যাবে না। এগুলি কোনওভাবেই বিজিবি মেনে নেবে না।’
[সুপ্রিম কোর্টের ছাড়পত্র পেল ‘ইন্দু সরকার’, মুক্তি ২৮ জুলাই]
সভায় স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে অপর এক আধিকারিক বলেন, ‘ভারত থেকে বৈধভাবে গরু আনতে সাপাহার সীমান্ত এলাকায় নির্দিষ্ট করিডর করে দেওয়া হবে। তবে সেটা যাতে সুশৃঙ্খলভাবে চলে সেজন্য স্থানীয় জনপ্রতিনিধি ও ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।’ গত এক সপ্তাহে সাপাহার ও পোরশায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশ নয়জন বাংলাদেশি বিএসএফের হাতে আটক হয়েছেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই সীমান্তে স্থানীয় মানুষদের সচেতন করতে এই ধরনের সভার আয়োজন করছে বিজিবি।
সর্বশেষ খবর
-
চাপের মুখে ভারতের সাহায্য নিতে রাজি নেপাল, আটকে পড়া ভারতীয়দের হাল-হকিকত জানাল দিল্লি
-
‘মমতার অধঃপতন হয়েছে’, দল ছেড়ে প্রথম কর্মসূচিতেই তৃণমূলনেত্রীকে নিশানা কাকলির
-
‘ককরোচ’-সহ পড়ুয়াদের আন্দোলনই ‘টার্নিং পয়েন্ট’, সিপিএমের প্লেনামে নতুন পথের হদিশ
-
চালকের অশ্লীল স্পর্শ! চলন্ত অটো থেকে লাফিয়ে সম্ভ্রম বাঁচালেন তরুণী
-
‘কেন এরকম করল?’ বিশ্বকাপ জিতিয়েও বাদ, বোর্ডের সিদ্ধান্তে অবসরের কথাও ভাবেন হতাশ সূর্য