সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেলেন কিংবদন্তী গায়ক বব ডিলান৷ এই পুরস্কারের মাধ্যমে মার্কিনি সঙ্গীত ঐতিহ্যের ঘরানায় তাঁর অভিনব কাব্যিক অভিব্যক্তিকেই সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ অবদান হিসেবে চিহ্নিত করা হল৷
বব ডিলান পাশ্চাত্য সঙ্গীত জগতের একটি সংরূপের নাম এমনটাই মনে করে সঙ্গীতপ্রেমীরা৷ তাঁর এতদিনের অবদানকে শেষ পর্যন্ত স্বীকৃতি দিতে বাধ্য হল বলছেন তাঁর ভক্তরা৷ প্রসঙ্গত, বহুবার নোবেলের জন্য মনোনীত হয়েও এই নোবেল জয়ের স্বপ্নপূরণ হয়নি ভক্তদের৷ পুরস্কার পাওয়ার আশায় তিনি লেখেন না, কেবল অনুগামীদের খুশি করতেই চান তিনি৷ কিন্তু ভক্তরা চেয়েছিল তাঁর অবদান বিশ্বের দরবারে স্বীকৃত হোক৷ তাই নোবেল জয় আসলে স্বপ্নপূরণ করল সঙ্গীতপ্রেমীদের৷
বৃহস্পতিবার স্টকহোমে সুইডিশ অ্যাকাডেমির হেড কোয়ার্টারে ভিড় জমিয়েছিল অনেকেই৷ নোবেল পুরস্কারে বব ডিলানের নাম ঘোষণা হওয়ার পর স্বাভাবিক ভাবে উচ্ছ্বাসে ফেটে পড়েন ভক্তরা৷ অনেক বিশেষজ্ঞই মনে করেছিলেন, সঙ্গীতকে সাহিত্য হিসেবে হয়ত সেভাবে গুরুত্ব দিতে চায় না অ্যাকাডেমি৷ কিন্তু তাঁদের ভুল প্রমাণিত করে অ্যাকাডেমির স্থায়ী সচিব জানিয়েছেন, বব শ্রোতাদের জন্য সাহিত্য রচনা করেন৷ সত্যিই তাই৷ কবিরা পাঠকদের জন্য রচনা করেন আর বব লেখেন শ্রোতাদের জন্য, তফাৎ শুধু এখানেই৷
৫৭ বছরের এই সঙ্গীত সফরে ববের ঝুলিতে রয়েছে একাধিক পুরস্কার৷ অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, পুলিৎজার প্রাইজ ও অন্যান্য আরও বেশ কয়েকটি পুরস্কার৷ এবার যোগ হল নোবেল৷
বব ডিলানের সঙ্গীত ঘরানায় রয়েছে লোকগীতি থেকে রক সব ধরনের সংরূপ, তেমনই তাঁর ভক্তের তালিকায় রয়েছেন সাধারণ মানুষ থেকে স্বনামধন্য তারকারা৷ তাই ডিলানের এই নোবেল জয়ে রীতিমতো উচ্ছ্বসিত গোটা বিশ্ব৷
সর্বশেষ খবর
-
ব্লক অফিসেই এবার সিএএ আবেদনের শুনানি! বনগাঁর জন কল্যাণ শিবিরে জানালেন খাদ্যমন্ত্রী
-
১১২ ফুটের প্রতিমার পর এবার একই মণ্ডপে ১১২ দুর্গা! গিনেস বুকে নাম তোলার লক্ষ্যে এই পুজো
-
একুশে মমতার পা ভাঙেইনি! ‘পিজির রিপোর্ট আমার কাছে আছে’, নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শুভেন্দুর
-
পথের আলোতেই পড়াশোনা একালের ‘বিদ্যাসাগরে’র! মায়ের প্রার্থনা, মাধ্যমিকে ছেলের অভাবনীয় ফল
-
মাঝরাতে ঠাকুরদালানে পড়ে রশ্মি! প্রতিপদেই শুরু আরাধনা, হুগলির ৫ শতকের পুজোর রীতি চমকে দেয়