সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের লাহোরের পাঞ্জাব বিধানসভা চত্বর৷ সোমবার বিধানসভার বাইরে এক প্রতিবাদ মিছিল চলাকালীন ফিদায়েঁ হামলা চালানো হয় বলে পাক সংবাদমাধ্যম সূত্রে খবর৷ বিধানসভার গেটের সামনে প্রতিবাদ মিছিল চলাকালীন অদূরেই পার্কিং লটে রাখা একটি গাড়িবোমা প্রচণ্ড শব্দে ফেটে যায়৷
Ten, including 2 top police officers, killed; nearly 40 injured in suicide bombing outside Punjab Assembly building in eastern Pak: Police
Advertisement— Press Trust of India (@PTI_News) February 13, 2017
Advertisement
এদিনের বিস্ফোরণে প্রাথমিকভাবে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আহত অন্তত ৪০ জন৷ মৃতের সংখ্যা আরও ব্যাপক হারে বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে৷ বিস্ফোরণের পর ঘটনাস্থলে ছুটে যায় দমকলের পাঁচটি ইঞ্জিন, পাক রেঞ্জার্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ গোটা এলাকা কর্ডন করে ঘিরে ফেলা হয়েছে৷ জারি করা হয়েছে চরম সতর্কতা৷ উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি পাঞ্জাবের স্বরাষ্ট্রসচিব ও পাক রেঞ্জার্সের ডিজি লাহোরে বিস্ফোরণ ঘটতে পারে বলে আগাম সতর্ক করে দিয়েছিলেন৷ তা সত্ত্বেও কেন এদিনের নাশকতা রুখে দেওয়া গেল না, সে বিষয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে নানা মহলে৷
#Pakistan: Punjab Law Minister Rana Sanaullah says Lahore Blast was a suicide attack reports Pakistan media
— ANI (@ANI_news) February 13, 2017
মৃতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীও রয়েছেন বলে সূত্রের খবর৷ লাহোরের অবসরপ্রাপ্ত ডিআইজি ট্রাফিক আহমেদ মবিন এদিনের বিস্ফোরণে মারা গিয়েছেন৷ এই বিস্ফোরণের কয়েক ঘন্টা আগেই তাঁকে টেলিভিশনের পর্দায় আন্দোলনকর্মীদের সঙ্গে মধ্যস্থতা করতে দেখা যায়৷ পাক আইনমন্ত্রী রানা সানাউল্লাহ লাহোরে এদিনের বিস্ফোরণকে ফিদায়েঁ হামলা বলে দাবি করেছেন৷ এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি৷
সর্বশেষ খবর
-
দূষণ শংসাপত্র না থাকলে জ্বালানি নয়, ‘বিষবায়ু’ নিয়ন্ত্রণে ১ অক্টোবর থেকেই কড়া নিয়ম দিল্লিতে
-
পড়ুয়াদের সঙ্গে খেয়েছিলেন মিড ডে মিল, সেই স্কুলকে পুজোর উপহার মুখ্যমন্ত্রীর, মহিলা কর্মীরা পেলেন টাকা-শাড়ি
-
বিরিয়ানি-ফুচকা থেকে মালপোয়া, মাত্র ২ টাকায় ভরপেট খানা! চর্চায় খুদে পড়ুয়াদের বিরাট ‘খাদ্য মেলা’
-
পুজোয় আর নয় ভিআইপি পাস! দুর্গাপুজো সমন্বয় কমিটির বৈঠকে বড় সিদ্ধান্ত, কী জানালেন রুদ্রনীল?
-
জেন জি’দের প্রেম, রোম্যান্স, ধোঁকায় কতটা জমল আলিয়া প্রযোজিত ‘ডোন্ট বি শাই’?