Brazilian Model

ভক্তদের বেশ্যাবৃত্তি করাতেন! ক্রীতদাসের মতো খাটাতেন, সুন্দরী মডেলের কাণ্ডে শোরগোল

আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় ৮ বছর জেলের সাজা হয়েছে ক্যাট টোরেসের।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৪, ১৮:৫৯

options
link
ভক্তদের বেশ্যাবৃত্তি করাতেন! ক্রীতদাসের মতো খাটাতেন, সুন্দরী মডেলের কাণ্ডে শোরগোল

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্রাজিলের এক জনপ্রিয় মডেলের বিরুদ্ধে নারী পাচারের অভিযোগ। ওই মডেল সোশাল মিডিয়া ইনফ্লুএন্সার হিসেবেও পরিচিত। ইনস্টাগ্রামে নিয়মিত স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের ভিডিও পোস্ট করতেন। সম্প্রতি FBI এর তদন্তে জানা যায়, নিজের ফলোয়ার্স তথা ভক্তদের সঙ্গে প্রতারণা করতেন ওই মডেল। একাধিক মহিলা ভক্তকে জোরপূর্বক যৌনতায় লিপ্ত হতে বাধ্য করতেন। চাঞ্চল্যকর এই দোষ প্রমাণিত হওয়ায় ৮ বছর জেলের সাজা হয়েছে ওই মডেলের।

Advertisement

ব্রাজিলিয়ান মডেলের নাম ক্যাট টোরেস। বর্তমানে আমেরিকার বাসিন্দা তিনি। মাঝে গুজব ছড়ায় টাইট্যানিক খ্যাত লিওনার্দো দি ক্যাপ্রিওর সঙ্গে সম্পর্ক জড়িয়েছেন তিনি। দেখনদারি প্রভাবে সোশাল মিডিয়ায় হুহু করে ভক্ত বাড়ছিল টোরেসের। এর মধ্যেই দুই মহিলা দাবি করেন, টোরেস তাঁদের পাচার করে দিয়েছিলেন। মডেল যখন নিজের বাড়িতে তাঁদের রেখেছিলেন, তখন বেদনাদায়ক অভিজ্ঞতা হয়েছিল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ৬ মাসে হত অন্তত ৪০০! মার্কিনমুলুকে আতঙ্কের অপর নাম বন্দুকবাজ]

প্রতারিত মহিলারা জানান, টোরেসের বিলাসবহুল জীবন আকৃষ্ট হয়েছিলেন। তাঁরা এমন একজন বন্ধুর সঙ্গে থাকতে চেয়েছিলেন, যিনি নিয়মিত হলিউড তারকাদের সঙ্গে ওঠা-বসা করেন। আনা নামের এক তরুণী বিবিসিকে জানান, টোরেসের প্রতি মুগ্ধতায় মাত্র ২০০০ ডলারের বিনিময়ে রান্না, পোশাক পরিচ্ছন্ন করার কাজ এবং পোষ্যকে দেখভালের কাজে যোগ দেন মডেলের বাড়িতে। সেই সময় তাঁকে নোংরা সোফায় শুতে বাধ্য করা হয়। চব্বিশ ঘণ্টা টোরেসের ফইফরমাস খাটতে হত। কেবল কয়েক ঘণ্টা ঘুমের জন্য ছুটি দেওয়া হত তাঁকে।

 

[আরও পড়ুন: ‘ইচ্ছাকৃত ওজন কমাচ্ছেন কেজরি’, আপের আশঙ্কার পালটা জবাব তিহাড় কর্তৃপক্ষের]

তুমুল অত্যাচারে আনা পালালে ডেজিরি এবং লেটিসিয়া নামের দুই মহিলাকে ভাড়া করে টোরেস। তাঁদের নিজের টেক্সাসের বাড়িতে রাখেন। অল্প কিছুদিনের মধ্যে ডেজিরি এবং লেটিসিয়াকে স্থানীয় স্ট্রিপ ক্লাবে কাজ করতে চাপ দেন। টোরেস ‘জাদুবিদ্যার’ অনুষ্ঠান করত ওই ক্লাবে। এক সময় ডেজিরিকে বেশ্যাবৃত্তিতেও রাজি করিয়ে ফেলেন। এভাবেই টোরেসের জালে একাধিক মহিলা ভক্ত জড়ান বলে অভিযোগ ওঠে। জনপ্রিয় মডেলের বিরুদ্ধে ২০ জন মহিলা মুখ খুলেছেন। যার পর তদন্ত চালায় FBI। দোষী সাব্যস্ত হয়েছেন ক্যাট টোরেস। তাঁকে আট বছর জেলের সাজা দিয়েছে আদালত।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন