সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘ঠিক যেন মিরর ইমেজ’৷ চোখ, নাক, মুখ, হাসি… সবই অবিকল এক৷ তবে একজনের চোখে চশমা৷ অন্যজনের নেই৷ আপাতত এটাই যেন দু’জনের শনাক্তকরণের চিহ্ন৷ যদিও জন্মদিন উপলক্ষে তোলা ছবিতে চশমার পৃথকীকরণ চিহ্নও নেই৷ রয়েছে শুধু পোশাকের রঙের ফারাক৷ এক-আধ বছর নয়৷ যমজ দুই বোন এমনভাবেই উদযাপন করতে চলেছেন তাঁদের একশো বছরের জন্মদিনের অনুষ্ঠান৷

মার্লিয়া পিগনাটোন পন্টিন ও পাওলিনা পিগনাটোন পান্ডলফি৷ ব্রাজিলের বাসিন্দা এই দুই যমজ বোন একসঙ্গে রেকর্ড গড়তে চলেছেন৷ তাঁরাই বিশ্বের প্রথম যমজ, যাঁরা ছুঁতে চলেছেন একশো বছরের মাইলস্টোন৷
[অনলাইনে রমরমিয়ে চলছিল মধুচক্রের ব্যবসা, শেষে পুলিশের জালে বিজেপি নেতা]
আগামী ২৪ তারিখ তাঁদের একশোতম জন্মদিন৷ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই জোড়া জন্মদিনের সেলিব্রেশন৷ আর তাই কখনও হাত ধরাধরি করে তো কখনও পাশাপাশি হাসি মুখে বসে ছবি তুলছেন দুই বোন৷ সেই ছবি পৌঁছে গিয়েছে সংবাদ মাধ্যমে৷

জন্মদিনের উৎসবে দু’জনের পরনেই জড়ুয়া পোশাক৷ তবে একজনেরটা গোলাপি তো অন্যজন পরেছেন হালকা আকাশি পোশাক৷ শুধু জামাই নয়, সেই সঙ্গে ফুলের মুকুট, গলার হার সবই পারফেক্ট ম্যাচ৷ এইভাবে একসঙ্গে জন্মদিনের কেকও কাটবেন তাঁরা৷ আর তাঁদের জন্মদিনের গোটা সেলিব্রেশনটা স্মরণীয় করে রাখতে ছবি তুলেছেন ক্যামিলা লিমা৷ এই চিত্রগ্রাহকের অনুরোধেই একশো বছর উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছেন যমজ দুই বোন৷
[ধর্ষণ করতে আসা যুবকের পুরষাঙ্গই কেটে নিলেন মহিলা!]
সর্বশেষ খবর
-
বাংলাদেশের রাষ্ট্রপতি পদে শপথ মির্জা ফখরুল, লাল গোলাপ তুলে দিলেন তারেক
-
বিয়ের আগেই দুই সন্তান, ৮ বছর সহবাসের পর চুপিসারে বিয়ে করলেন অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা
-
মাসে লক্ষ লক্ষ টাকার ফল, দুধ লাগত দিনে ৪০ লিটার! টুলুর খাদ্যাভাস নিয়ে জোর চর্চা
-
হাতে লেগে শিখদের রক্ত! এখনও সজ্জন কুমারের পাশে কংগ্রেস, নিন্দা আপ-বিজেপির
-
পঠন-পাঠনে ক্ষতি! জনগণনার কাজে শিক্ষক নিয়োগে নতুন নির্দেশ হাই কোর্টের