সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমাণু অস্ত্র নিয়ে পাকিস্তানের মতবাদ ও একের পর এক পারমাণবিক অস্ত্র বাড়ানোর চেষ্টা মোটেও ভালভাবে নিচ্ছে না আমেরিকা৷ উল্টে তাদের আশঙ্কা, এভাবে চললে প্রতিবেশী ভারতের সঙ্গে তাদের পারমাণবিক সংঘর্ষ বেধে যাওয়াও অসম্ভব নয়৷ সম্প্রতি পরমাণু সরবরাহকারী গোষ্ঠীতে (এনএসজি) অন্তর্ভুক্তির জন্য পাকিস্তান যেভাবে সমর্থন জোগাড়ের চেষ্টা করছে, তাতে সেই আশঙ্কাই সত্যি হতে চলেছে বলে মনে করছে মার্কিন কংগ্রেস৷
আমেরিকার আইনসভায় দু’দল, রিপাবলিকান ও ডেমোক্র্যাট সদস্যদের নিয়ে গঠিত ‘কংগ্রেসন্যাল রিসার্চ সার্ভিস’৷ সেই কমিটি তাদের সাম্প্রতিক রিপোর্টে জানিয়েছে, “ইসলামাবাদ তাদের পরমাণু অস্ত্রের সম্ভার বাড়াচ্ছে৷ নতুন ধরনের পরমাণু অস্ত্র তৈরি করছে৷ সমস্ত মঞ্চে ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার নীতি নিয়েছে তারা৷ এভাবে চললে যে কোনওদিন ভারত-পাক পরমাণু যুদ্ধ বেধে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা৷”
এখনই পাক ভাণ্ডারে ১১০-১৩০টি পারমাণবিক অস্ত্রবহনে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে বলে খবর৷ তবে সেই সংখ্যা আরও বেশি হতে পারে৷ নিরস্ত্রীকরণ বিশেষজ্ঞ পল কে কের ও মেরি বেথ নিকিতিন দু’দিন আগেই রিপোর্টে একথা জানিয়েছেন৷ তাঁদের ব্যাখ্যা, ভারতের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করতেই পাকিস্তান এই পারমাণবিক ক্ষেপণাস্ত্রগুলি তৈরি করেছে৷
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের