সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চিন ও পাকিস্তানের মধ্যে ইকোনমিক করিডরকে সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ গদর বন্দরে চিনা যুদ্ধজাহাজ টহলদারি শুরু করবে৷ করাচির এক পাক কর্তা এ কথা জানিয়েছেন৷
চিন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে প্রায় ৩০০০ কিলোমিটার দীর্ঘ ইকোনমিক করিডর তৈরি হচ্ছে৷ আরব সাগরের তীরে গদর শহরে পাকিস্তানের গদর বন্দর এই করিডর নির্মাণে মুখ্য ভূমিকা গ্রহণ করবে৷ একবার এই করিডর তৈরির কাজ শেষ হয়ে গেলে চিনের সঙ্গে পাকিস্তানের যোগাযোগ ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হবে৷ আরও সস্তায় চিনা পণ্য পৌঁছে যাবে এশিয়া ও আফ্রিকায়৷
নাম প্রকাশে অনিচ্ছুক পাক নৌসেনার এক কর্তা জানিয়েছেন, ইকোনমিক করিডরের জন্য গদর বন্দরের জন্মলগ্ন থেকেই তার নিরাপত্তা বাড়ানো হয়েছে৷ চিন-পাকিস্তান ইকোনমিক করিডরের (সিপিইসি) কাজ সুষ্ঠুভাবে শেষ করতে দ্রুতই চিনা রণতরী গদরে এসে ভিড়বে৷ সঙ্গে পাক নৌবহর তো থাকবেই৷ বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সিপিইসি ও গদর বন্দর চিন ও পাকিস্তান-দুই দেশেরই সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে৷ ভবিষ্যতে আরবসাগরের বুকে খুব সহজেই চিনা রণতরী ঢুকে পড়তে পারবে৷ এমনকী, চিনা জাহাজ মেরামত ও ভারত মহাসাগরে তাদের নৌবহর রক্ষণাবেক্ষণের জন্যও গদর নৌ-ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে পারে পাকিস্তান৷
পাক প্রতিরক্ষা মন্ত্রকের শীর্ষকর্তারা চান, দ্রুতই এই কাজ শেষ হোক৷ যাতে ভারত মহাসাগর ও আরবসাগরে ভারতীয় নৌবাহিনীকে রুখে দেওয়া যায়৷ সূত্রের খবর, একা চিনের উপর ভরসা না করে তুরস্কের কাছ থেকেও উচ্চ গতিশীল জাহাজ কিনে গদর বন্দরে নিরাপত্তার জন্য বিশেষ স্কোয়াড্রন নামানোর পরিকল্পনাও রয়েছে করাচির৷ এক একটি স্কোয়াড্রনে ৪-৬টি করে রণতরী থাকতে পারে৷
সর্বশেষ খবর
-
অন্ধভক্তির চেনা প্রেক্ষাপটে রুখে দাঁড়ানোর কাহিনি, কেমন হল ‘হুঙ্কার: দ্য রোর’?
-
রামায়ণের রাজা জনকের কুলদেবী এই দুর্গা, নেপালের মন্দিরে পুজো হয় তন্ত্র মতে, কেন জানেন?
-
সরকারি চাকরি পেয়েছে বন্ধুরা! অবসাদে চরম সিদ্ধান্ত ‘বেকার’ তুফানের
-
এশিয়াড সেলিংয়ে রুপো থেকে স্কোয়াশে ব্রোঞ্জ, দ্বাদশ দিনের শেষে পদক তালিকায় কোথায় ভারত?
-
শিরে সংক্রান্তি নেপালের! ৪ হিমবাহ হ্রদের জল কমানোর কাজ শুরু, বিপজ্জনক আরও ১৭