সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋণ চাই? মিলবে সহজেই৷ প্রয়োজনের সময় টাকা দিতে হাত বাড়িয়ে বসে আছে একাধিক সংস্থা৷ তবে শর্ত একটাই বন্ধক রাখতে হবে নিজেদের নগ্ন ছবি৷ ঋণদাতারা বরাবরই কিছু মূল্যবান জিনিস জমা নিয়েই ঋণ দিয়ে থাকেন৷ সেই চিরায়ত নিয়মকেই মহিলা ঋণগ্রহীতাদের জন্য এমন অদ্ভুত করে তুলল চিনা অনলাইন ঋণ প্রদানকারী সংস্থাগুলি৷
চিনা এক সংবাদপত্রের প্রকাশিত এক খবরে ছড়িয়েছে চাঞ্চল্য৷ এক মহিলা ঋণগ্রহীতাই সামনে এনেছেন এ খবর৷ অনলাইন দুনিয়ায় নগ্ন ছবি বা ভিডিও ছড়িয়ে পড়া খুব ফিলহাল সময়ে প্রায় মহামারী হয়ে উঠেছে৷ যা রীতিমতো সাইবার ক্রাইমের পর্যায়ভুক্ত৷ সোশ্যাল মিডিয়ার এই অপব্যবহার থেকে সাবধানে থাকেন সারা দুনিয়ার মহিলারাই৷ ঋণখেলাপি রুখতে এবার এরকম শাসানিকেই হাতিয়ার করেছে চিনা ঋণ প্রদানকারী সংস্থাগুলি৷ ওই মহিলা জানাচ্ছেন, প্রথমবার যখন তিনি অল্প অর্থ ঋণ নিয়েছিলেন তখন এই হ্যাপা ছিল না৷ দ্বিতীয়বার আরও ঋণ নেওয়ার সময় যখন টাকার অঙ্ক একটু বেশি হল তখনই তাঁর কাছে নগ্ন ছবি দাবি করে সংস্থা৷ এমনকি ঋণশোধ না করতে পারলে তা প্রকাশ করে দেওয়া হবেও বলে হুমকি দেওয়া হয়৷
এ ঘটনা সামনে আসতে ক্ষোভ জন্মেছে বিভিন্ন মহলে৷ সাইবার অপরাধের মতো একটি কাজকে সম্বল করে কী করে একাধিক সংস্থা এরকম ব্যবসা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠে৷ তবে এখনও সে দেশের সরকারের তরফে এই ধরনের সংস্থার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷
সর্বশেষ খবর
-
লাল সন্ত্রাস ছেড়ে মূল স্রোতে মাও দম্পতি! বৌমার হাতের রান্না খাওয়ার অপেক্ষায় শাশুড়ি
-
বাবা-মা হলেন রাজা-পিয়ান, পুজোর আগেই তারকাদম্পতির সংসারে সুখবর
-
টাকার ছড়াছড়ি! এক দলেই খরচ ১০৬ কোটি, আরও বড় হচ্ছে দেশের এই ফ্রাঞ্চাইজি লিগ
-
ক্যানসারজয়ী দত্তককন্যার প্রথম সিনেমা, ‘নিজের লড়াই ভুলে যেও না মা’, আবেগঘন বিবেক ওবেরয়
-
শিল্পবার্তা নিয়ে শুভেন্দুর মুখে বুদ্ধদেবের প্রশংসা, তুলোধোনা মমতাকে